-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ধোনিকে একদিনের ক্রিকেটে সেরা উইকেটরক্ষক দাবি করেছেন ভেঙ্কটেশ প্রসাদ। তিনি বলেন, ‘ধোনিই এই ফরম্যাটে (ওয়ানডে) সেরা উইকেটকিপার। চলতি সিরিজে ও এমন কতগুলো স্টাম্পিং করেছে আর ক্যাচ নিয়েছে, যা দেখে আমরা প্রায় ঠিক করেই ফেলেছি, বিশ্বকাপ পর্যন্ত ও-ই দলে থাকবে। কয়েকজন তরুণ কিপারকে পরখ করে দেখা হয়েছে। ধোনির ধারে-কাছে কেউ নেই। সত্যি বলতে অন্যরা এখনও সেই জায়গায় যেতে পারেনি।’
এদিকে ধোনির জন্য সুখবর হলেও ভারতের দুই স্পিনার রবিচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার উল্টোচিত্র। এবারও সুযোগ পান নি এই দুই স্পিনার। ভালো পারফরম্যান্সের ফলে দলে জায়গা ধরে রেখেছেন যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। তরুণ স্পিনারদের উপরই ভরসা রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই, অপেক্ষা থাকতে হচ্ছে অশ্বিন-জাদেজাদের। এই প্রসঙ্গে প্রসাদ বলেছেন, '‘তরুণ স্পিনাররা আমাদের ম্যাচ জেতাচ্ছে। তাই ওদের আরও সুযোগ দেওয়াই উচিত। অশ্বিনদের সামনে এখন প্রচুর ঘরোয়া ক্রিকেট রয়েছে। ওরা তো অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, প্রচুর উইকেটও নিয়েছে।’
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের একদিনের স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সামি, শার্দুল ঠাকুর।