-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইয়ানেমান মালান ও রিজা হেনড্রিকস[/caption]
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির বাধায় দুই দলের ইনিংসই কমিয়ে আনা হয় ৪৭ ওভারে। মালান ও এইডেন মারক্রামের ৪৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন চামিকা করুণারত্নে। দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়েন মালান ও রিজা হেনড্রিকস।
ধনঞ্জয়া ডি সিলভার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হেনড্রিকস। তার আগে করেন ৫৪ বলে ৫১ রান। র্যাসি ফন ডার ডুসেন ২৫ বলে ১৬ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন। চতুর্থ উইকেটে আবারও বড় জুটি পায় দক্ষিণ আফ্রিকা। এবার হেইনরিখ ক্লাসেনের সাথে ৮৬ রানের জুটি বাঁধেন মালান।
২৭ বল ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্লাসেন। দুশমান্থা চামিরার বলে দাসুন শানাকার তালুবন্দী হয়ে তার ইনিংসের সমাপ্তি ঘটে। ততক্ষণে সেঞ্চুরি হাঁকান মালান। ক্লাসেনের পরের বলেই চামিরার বলে এলবিডব্লিউ হন তিনি। অষ্টম ওয়ানডে ইনিংসে এটি মালানের তৃতীয় সেঞ্চুরি। ১৩৫ বলে ৯ চার ও ১ ছক্কায় করেন ১২১ রান।
নির্ধারিত ৪৭ ওভারে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ৬ উইকেটে ২৮৩ রান। শ্রীলঙ্কার পক্ষে চামিকা ও চামিরা দুইটি করে উইকেট নেন।
কাগিসো রাবাদা ও ভিয়ান মুল্ডারের বোলিং তোপে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ১৯ রানেই তিনটি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ধনঞ্জয়াকে নিয়ে ৪০ রানের জুটি গড়েন চরিথ আসালঙ্কা। ২৪ বলে ১২ রান করে শামসির প্রথম শিকারে পরিণত হন ধনঞ্জয়া।
পঞ্চম উইকেটে ৬৪ রানের জুটি গড়েন আসালঙ্কা ও শানাকা। শ্রীলঙ্কান অধিনায়ক শানাকা শামসির দ্বিতীয় শিকারে পরিণত হন, করেন ৪১ বলে ৩০ রান। হাসারাঙ্গা ৪ বলে ৩ রান করে জর্জ লিন্ডের শিকার হন। শ্রীলঙ্কার পক্ষে একাই লড়াই চালিয়ে যাওয়া আসালঙ্কাকে সাজঘরের পথ দেখান শামসি। আসালঙ্কা করেন ৬৯ বলে ৭৭ রান।
শ্রীলঙ্কা অলআউট হয় ১৯৭ রানে। শামসি শিকার করেন ৫টি উইকেট। রাবাদা নেন ২টি উইকেট। বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকা পায় ৬৭ রানের জয়। সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ২৮৩/৬ (৪৭ ওভার)
মালান ১২১, রিজা ৫১, ক্লাসেন ৪৩;
চামিকা ২/২৪, চামিরা ২/৫২।
<strongশ্রীলঙ্কা১৯৭/১০ (৩৬.৪ ওভার)
আসালঙ্কা ৭৭, চামিকা ৩৬, শানাকা ৩০;
শামসি ৫/৪৯, ২/১৬।
দক্ষিণ আফ্রিকা ৬৭ রানে জয়ী।




