-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্যাটসম্যানদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকা এই টেস্ট হেরেছে তিন দিনেই। শ্রীলঙ্কাকে কম রানে গুটিয়ে দিয়েও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে ২৭৮ রানের বড় পরাজয় নিয়ে। আর তাতে বড় দায় স্বাগতিক স্পিনার দিলরুয়ান পেরেরার।
৩৫১ রানের লক্ষ্যে তৃতীয় দিন ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা, যার শুরুটা হয় দলীয় ১২ রানে ওপেনার ডিন এলগারকে হারিয়ে। দলীয় ১৬ রানে সাজঘরে ফেরেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলাও। অ্যাইডেন মারক্রাম একপ্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করলেও সফল হননি তিনিও।
মারক্রাম বিদায় নিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ভ্যারনন ফিলান্ডার। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। ফিলান্ডারের চেষ্টা তাই হারের ব্যবধানই কমিয়েছে কেবল। মাত্র ২৮.৫ ওভার ওভার ব্যাট করেই শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ৭৩ রানে। সফরকারীদের পক্ষে ফিলান্ডারের ব্যাট থেকেই আসে অপরাজিত ২২ রান, যা দলের পক্ষে ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ।
শ্রীলঙ্কার পক্ষে দিলরুয়ান পেরেরা একাই শিকার করে ছয়টি উইকেট। এছাড়া তিনটি উইকেট শিকার করেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৮৭ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সংগ্রহ খুব একটা বড় না হলেও বড় লিড আসে লঙ্কান বোলাররা দক্ষিণ আফ্রিকাকে ১২৬ রানের মধ্যে আটকে বড় লিড এনে দিলে। নিজেদের দ্বিতীয় ইনিংসেও অবশ্য আহামরি ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। স্কোর-বোর্ডে ১৯০ রান তুলতেই দলটি হারিয়ে ফেলে সবকটি উইকেট। তবে আগের ইনিংসের লিডের কারণে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়ায় বড় লক্ষ্য। সেই বড় লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীদের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মত।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮৭/১০
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১২৬/১০
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ১৯০/১০
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৭৩/১০
ফল: শ্রীলঙ্কা ২৭৮ রানে জয়ী।