-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এবারই প্রথমবারের মত বিপিএলে খেলা হবে বল টেম্পারিং ইস্যুতে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের। একবারের শিরোপা জয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন তিনি। স্মিথের বিপিএলে আসা নিয়ে সমর্থকরা তো বটেই, উত্তেজিত ও রোমাঞ্চিত ক্রিকেটাররাও।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার দলে নিয়েছে তরুণ বাংলাদেশি ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে। স্মিথ ও বিজয় একই দলে থাকায় দুজনই একসাথে ভাগাভাগি করবেন ড্রেসিংরুম। আর একে বড় পাওয়া হিসেবেই দেখছেন বিজয়।
জাতীয় দলের একসময়ের নিয়মিত এই ক্রিকেটার জানান, স্মিথের মত বিশ্বমানের ক্রিকেটারের কাছ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন তার মত তরুণ ক্রিকেটাররা।
বিজয় বলেন, ‘বিশ্ব ক্রিকেটে সে অনেক বড় তারকা। আমরা যারা তরুণ ক্রিকেটার আছি সবাই ওকে প্রশ্ন করব। চেষ্টা করব তাঁর থেকে ভালো কিছু জানার।’
স্মিথের কাছ থেকে শিখতে চাওয়া বিজয়ও যে কম জানেন, এমনটি নয়। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলেছেন অনেকগুলো ম্যাচ। চোটের কারণে ছন্দ হারিয়ে দল থেকে বাদ পড়ার আগে উপহার দিয়েছেন দুর্দান্ত ক্রিকেট। তবুও স্মিথের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে বলে মনে করেন বিজয়, ‘ক্রিকেটে শেখার শেষ নেই। আমার কাছে মনে হয় এত বড় তারকার কাছে ছোট ছোট অনেক কিছুই শেখার আছে। আমি নিজেও কিছু প্রশ্ন তৈরি করে রেখেছি, সে এলে করব। প্রশ্নের উত্তরগুলো পেয়ে যদি কিছু শিখতে পারি, পরে আমার যদি উপকার হয় তাহলে সেটি নেওয়ার চেষ্টা করব।’
স্মিথ ছাড়াও দলের নয় তারকাদের কাছ থেকেই শেখার আছে জানিয়ে বিজয় আরও বলেন, ‘দলে আরও বড় বড় ক্রিকেটার আছে। আফ্রিদি আছে, শোয়েব মালিক আছে, তামিম ভাইয়ের মতো খেলোয়াড় আছেন। আমার কাছে মনে হয় বিপিএল অনেক বড় একটি মঞ্চ, বড় তারকাদের জায়গা। আমি চেষ্টা করব সবার কাছে একটু একটু করে নিয়ে ভবিষ্যতে কাজে লাগানোর।’