-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
কেন এমন হল? ক্রিকেট বিশ্লেষক সালেক সূফী বিডিক্রিকটাইমকে বলেন, 'দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি যথাযথ ছিল না। সবসময় একটা উদ্বেগ ছিল সেখানকার পেসবান্ধব উইকেটে আমাদের দল মানিয়ে নিতে পারবে কিনা। কিন্তু সেজন্য যে ধরণের পরিবেশে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল তার কিছুই করা হয়নি। ঘরোয়া লঙ্গার ভার্সনে যারা অনেকদিন ধরে ভালো খেলছে, যেমন শাহরিয়ার নাফীস, নাঈম ইসলাম, তুষার ইমরান এদের শারীরিকভাবে তৈরি করে দলে নেওয়া উচিত ছিল। সৌম্য, সাব্বির- এরা হয়ত দেশের মাটিতে কিছু ভালো ইনিংস খেলেছে। কিন্তু ওদের এখনও সব উইকেটে লঙ্গার ভার্সনে খেলানোর ঝুঁকি নেওয়া উচিত হয়নি। সাকিবের এই সিরিজে বিশ্রাম নেওয়া দলকে ক্ষতিগ্রস্ত করেছে।'
বাংলাদেশের ব্যর্থতার পেছনে ম্যানেজমেন্টের অতিরিক্ত তদারকি দায়ী উল্লেখ করে একসময় ঘরোয়া ক্রিকেট সালেক সূফী বলেন, 'ব্যাটিং নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। দক্ষিণ আফ্রিকার বোলিং খেলার মতো মানসিক বা শারীরিক সক্ষমতাই ছিল না। ওরা (প্রোটিয়ারা) ক্রমাগত শরীরের সোজা শর্ট বল করে নাকানিচুবানি খাইয়েছে। বোলিংয়ের কথা বললে, টস জিতে ফিল্ডিং নেওয়া ছিল পরিস্থিতি অনুযায়ী আত্মঘাতী। বিশাল রানে চাপা পড়ে বাংলাদেশ খাবি খেয়েছে, ছিল না বোলারদের ধারাবাহিকতা। ব্যাটিং-বোলিংয়ের অসহায়ত্ব ফিল্ডিংয়ে প্রতিফলিত হয়েছে। অধিনায়ককে বাইরে থেকে প্রভাবিত করায় তার আর দলের মনোবল ভেঙে গেছে। টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পেছনে টিম ম্যানেজমেন্টের অতিরিক্ত তদারকি দায়ী।'
সবকিছু মিলিয়ে তিনি আঙুল তুলছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকে। তিনি বলেন, 'ওয়ানডে সিরিজে মাশরাফি এবং সাকিব ফিরে আসলেও দলের ভেঙে পড়ার মনোভাব পাল্টায়নি। সবকিছু মিলিয়ে দুঃস্বপ্নের সফর ছিল। দলের ভেতরের কথা বাইরে থেকে বলা সমীচীন হবে না। তবে মিডিয়া রিপোর্ট থেকে যতটুকু আঁচ করতে পারি, বেশ কিছুদিন ধরে দলের হেড কোচের সাথে সিনিয়র ক্রিকেটারদের দুরত্ব সৃষ্টি হয়েছে। 