-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কুমিল্লার বিপক্ষে জয়ের জন্য ঢাকার লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২০ ওভারে ১৬৮ রান। লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৮ ওভারের মধ্যে ফিরে গেছেন সাতজন ব্যাটসম্যান। ক্রিজে শেষ দুই ভরসা জহুরুল ইসলাম ও কেভন কুপার, জয়ের জন্য প্রয়োজন ১৬ বলে ৪৪ রান। এমতাবস্থায় ডোয়াইন ব্রাভোর করা স্লোয়ারে পরাস্ত হলেও রান নিতে দৌড়ান কুপার, ব্রাভোও বলের দিকে তাকিয়ে এগিয়ে যান।
দুজনই একই লাইনে দৌড়াতে থাকায় সংঘর্ষে জড়ান। হ্যালমেটের আঘাতে মাটিতে মুহূর্তেই লুটিয়ে পড়েন ব্রাভো, কুপার ব্যর্থ হন ক্রিজের নিরাপদ প্রান্তে পৌঁছাতে। ফলাফল যা কাঙ্ক্ষিত তাই অর্থাৎ রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন কুপার। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে কুপারের দিকে এগিয়ে যান তামিম। ক্রিজে ফিরে আসতে কুপারকে আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক। তবে কুপার সাড়া না দিয়ে ফিরে যেতে থাকেন সাজঘরের দিকে। পরবর্তীতে আবারও বাউন্ডারি লাইনে গিয়ে তাকে ব্যাট করতে বলেন তিনি। কুপার শুরুতে তাঁর সিদ্ধান্তে অনড় থাকলেও পরবর্তীতে আবারও আসেন ব্যাট করতে।
কুপারের প্রতি প্রদর্শিত তামিমের স্পোর্টসম্যানশীপের বা খেলোয়াড়সুলভ আচরণের দারুণ উদাহরণ তৈরী করার পর মুহূর্তে তাই ছড়িয়ে পড়ে সবার মুখে মুখে। এর ফলে প্রশংসার সাগরে ভাসতে থাকেন তামিম। দেশের ক্রিকেটানুরাগী থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকদের মুখে কুমিল্লার জয়কে ছাপিয়ে সবার মুখেই উচ্চারিত হতে থাকে তামিমের অসাধারণ এই মনোভাবের প্রশংসা।
ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই ওঠে আসলো প্রসঙ্গটি। তামিম ইকবালকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান ম্যাচে হারার অবস্থানে থাকলেও একই কাজ করতেন তিনি। ‘আমরা ক্রিকেটকে বলি ভদ্রলোকের খেলা। আমাকে তাই সৎ থাকতেই হবে। সেটিই চেষ্টা করেছি। আমার দল যদি হারার অবস্থানে থাকত, তাহলেও আমি একই কাজ করতাম।