-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিশ্বকাপ ফাইনালে দেড়শ হাঁকানো প্রথম ক্রিকেটার হিলি।[/caption]
ক্রাইস্টচার্চে হাই ভোল্টেজ ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রান জড়ো করে মেগ ল্যানিংয়ের দল। দলের পক্ষে ১৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অ্যালিসা হিলি। ১৩৮ বলের মোকাবেলায় ২৬টি চার হাঁকান এই ওপেনার।
পুরুষ ও নারী উভয় ক্রিকেটের ফাইনালে এটাই সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস। হিলি ছাড়াও উজ্জ্বল ছিলেন রাচায়েল হায়েন্স (৬৮) ও বেথ মুনি (৬২)। প্রথম উইকেটে হিলি ও হায়েন্স ১৬০ ও দ্বিতীয় উইকেটে হিলি ও মুনি ১৫৬ রানের জুটি গড়েন। ইংল্যান্ডের পক্ষে তিনটি উইকেট শিকার করেন অ্যানিয়া শ্রাবসোল।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। চার নম্বরে ক্রিজে নেমে দলের হাল ধরেন ন্যাট স্কাইভার। তবে সতীর্থ কারও কাছ থেকে সঙ্গ পাননি, যা দলকে জেতানোর মত যথেষ্ট হত।
[caption id="attachment_196801" align="aligncenter" width="800"]
প্রমীলা বিশ্বকাপে এটি অস্ট্রেলিয়ার ৭ম শিরোপা।[/caption]
ফলে বিশ্বকাপের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ স্কোর গড়ে অপরাজিত থাকলেও স্কাইভারকে মাঠ ছাড়তে হয় পরাজয় বরণ করে। ৪৩.৪ ওভারে ২৮৫ রানে অলআউট হওয়ার আগে ১২১ বলে ১৪৮ রান করে অপরাজিত থাকেন স্কাইভার, হাঁকান ১৫টি চার ও ১টি ছক্কা। দলের পক্ষে আর কেউই অর্ধশতক পেরোতে পারেননি।
অস্ট্রেলিয়ার পক্ষে অ্যালানা কিং ও জেস জনাসেন তিনটি করে এবং মেগান স্কাট দুটি উইকেট শিকার করেন। ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা হয়েছেন হিলি, যিনি পুরুষ ক্রিকেটের সুপারস্টার মিচেল স্টার্কের স্ত্রী।