-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছবিঃ রয়টার্স[/caption]
ভারতের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১২ রান। বল হাতে আক্রমণে আগের তিন ওভারে কোনো বাউন্ডারি না দিয়ে মাত্র ৭ রান খরচ করা ভুবেনেশ্বর। এমতাবস্থায়, মাথা ঠাণ্ডা রেখে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূর্ণের পর দ্বিতীয় বলে চার রান তুলে নিয়ে দলের জয়ের পথ পরিস্কার করে দেন হেলস।
২০তম ওভারের তিন ও চার নম্বর বলে হেলস ও ক্রিজে নতুন আসা উইলি উভয়ে এক রান করে নিয়ে প্রান্ত বদল করলেই নিশ্চিত হয় স্বাগতিকদের জয়। স্বাগতিক দলের ব্যাটসম্যানদের মধ্যে ম্যাচ সেরা হেলস ৪ চার ও ৩ ছয়ে ৪১ বল খেলে সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া জনি বেয়ারস্টো ২৮ ও অধিনায়ক ইয়ন মরগান ১৭ রান করেন।
ভারতের পক্ষে উমেশ যাদব দুটি এবং ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া ও যুযবেন্দ্র চাহাল একটি করে উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান আসে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। এছাড়া মহেন্দ্র সিং ধোনি ৩২ এবং সুরেশ রায়না ২০ রান করেন।
ইংলিশদের পক্ষে একটি করে উইকেট শিকার করেন ডেভিড উইলি, জ্যাক বল, লিয়াম প্লাঙ্কেট ও আদিল রশিদ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৪৮/৫ (২০ ওভার); কোহলি ৪৭, ধোনি ৩২; প্লাঙ্কেট ১৭/১, উইলি ১৮/১
ইংল্যান্ড: ১৪৯/৫ (১৯.৪ ওভার); হেলস ৫৮, বেয়ারস্টো ২৮; যাদব ৩৬/২, ভুবনেশ্বর ১৯/১
ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।