-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বল হাতে পাঁচ উইকেট তুলে নেন হোল্ডার।[/caption]
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ এ সমতায় ছিল। পঞ্চম ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। সেই লক্ষ্যেই টস জিতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিটে দলকে ঝড়ো শুরু এনে দেন দুই ব্যাটার কাইল মায়ার্স ও ব্র্যান্ডন কিং। ৫৯ রানের জুটির পর মায়ার্সকে (৩১) সাজঘরে পাঠান লিভিংস্টোন।
ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি রোমারিও শেফার্ড। ব্র্যান্ডন কিং-ও বিদায় নেন ৩১ বলে ৩৪ রানের ইনিংস খেলে। কিংয়ের পর পুরানও ধীর গতির ইনিংস খেলেন। তবে তিনি ২৪ বল মোকাবিলা করেই আউট হন। ১৪.৪ ওভারে ১০৫ রানে ৪ উইকেটের পতন হলে সেখান থেকে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান পোলার্ড ও পাওয়েল।
হোল্ডারের ডাবল হ্যাটট্রিকে ৩-২ এ সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ।[/caption]
এই দু’জনের জুটি ভাঙেন হোল্ডার। বাকি উইকেট পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় হোল্ডারকে। লিভিংস্টোনও বিদায় নেন দ্রুত। বিলিংসের সঙ্গে জুটি বাঁধতে চাইলে তা বড় হতে দেননি আকিল হোসেন। অর্ধশতক হাঁকানো অর্থাৎ ৩৫ বলে ৫৫ রান করে আকিলের বলে আউট হন ভিন্স।
বিলিংস ম্যাচটি নিয়ে যান শেষ ওভার পর্যন্ত। ২০তম ওভারে ২০ রানের প্রয়োজন হলে অধিনায়ক পোলার্ড বল তুলে দেন হোল্ডারের হাতে। কে জানত পরের পাঁচ বলে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আগে কখনো করে দেখাতে পারেননি হোল্ডার।
ওভারের দ্বিতীয় বলে মিড উইকেটে থাকা বদলি ফিল্ডার ওয়ালশের হাতে ক্যাচ তুলে দেন জর্ডান। পরের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে একই ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন ২৮ বলে ৪১ রান করা স্যাম বিলিংস। তাঁর বিদায়ে ম্যাচ অনেকটাই জিতে যায় ক্যারিবীয়রা।
চতুর্থ বলে রশিদ ও পঞ্চম বলে সাকিব মাহমুদকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নেন হোল্ডার। সেই সাথে হোল্ডারের ডাবল-হ্যাটট্রিকে ১৭ রানে জয় পেয়ে ৩-২ এ সিরিজ জিতে নেয় ক্যারিবীয়রা।
সংক্ষিপ্ত স্কোর –
ওয়েস্ট ইন্ডিজ ১৭৯/৪ (ওভার ২০)
পোলার্ড ৪১*, পাওয়েল ৩৫* : রশিদ ২-১৭
ইংল্যান্ড ১৬২ (ওভার ১৯.৫)
ভিন্স ৫৫, বিলিংস ৪১ : হোল্ডার ৫-২৭