-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আট উইকেটে ২৮৪ রান নিয়ে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ২৯ রান যোগ করতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। সকালের দুইটা উইকেটই শিকার করেন শ্যানন গ্যাব্রিয়েল। ফলে ক্যারিবিয়ানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০০ রানের।
শুরুতেই ক্যারিবিয়ানদের কাঁপিয়ে দেন জফরা আর্চার। জন ক্যাম্পবেলকে আহত করে প্যাভিলিয়নে পাঠান এই পেসার। তারপরে দ্রুতই আরও তিনটি উইকেট শিকার করেন তিনি। ২৭ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ তিনটি উইকেট হারালে জমে ওঠে ম্যাচ।
চতুর্থ উইকেটে রস্টন চেজ ও ব্ল্যাকউড ৭৩ রানের জুটি গড়ে সামাল দেন শুরুর ধাক্কা। ৮৮ বলে ৩৭ রান করে চেজ ফিরলে ভেঙে যায় এই জুটি। তারপরে শন ডওরিচকে সাথে নিয়ে এগোতে থাকেন ব্ল্যাকউড। ২০ করে ডওরিচ বিদায় নিলে ভাঙে ৬৮ রানের জুটি। স্লিপে তালুবন্দী হলেও স্টোকসের নো বলে বেঁচে গিয়েছিলেন ডওরিচ। তবে পরেই উইকেটরক্ষকের তালুবন্দী হয়ে ফেরেন তিনি।
অধিনায়ক হোল্ডারের সাথে জুটি বেঁধে জয় নিশ্চিত করে ম্যাচ ছাড়েন ব্ল্যাকউড। তবে ব্যক্তিগত শতক হাতছাড়া করেন। তার ব্যাট থেকে আসে.৯৫ রান। আহত ক্যাম্পবেল মাঠে ফিরে জয় নিয়ে মাঠ ছাড়েন। হোল্ডার ১৪ ও ক্যাম্পবেল ৯ রানে অপরাজিত থাকেন।
চার উইকেটের জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের পক্ষে আর্চার তিনটি ও স্টোকস দুইটি উইকেট শিকার করেন।
প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় ২০৪ রানে। দলটির পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন অধিনায়ক স্টোকস, ৪৩ রান। জস বাটলারের ব্যাট থেকে এসেছিল ৩৫ রান। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার শিকার করেছিলেন ছয় উইকেট। গ্যাব্রিয়েল শিকার করেন চারটি উইকেট।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩১৮ রান। ১১৪ রানের লিড পায় প্রথম ইনিংসে। সফরকারীদের পক্ষে অর্ধশতক হাঁকিয়েছিলেন শন ডওরিচ ও ক্রেইগ ব্র্যাথওয়েট। স্টোকস শিকার করেছিলেন চার উইকেট। এছাড়া জেমস অ্যান্ডারসন তিনটি ও ডমিনিক বেজ শিকার করেন দুইটি উইকেট।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ইংল্যান্ড। ভালো শুরু করেন দুই ওপেনার। তবে সেটা আর ধরে রাখতে পারেননি গ্যাব্রিয়েলের তোপে। ইংলিশ ব্যাটসম্যান ডমিনিক সিবলি ও জ্যাক ক্রাউলি হাঁকান অর্ধশতক। পাঁচ উইকেট শিকার করে ইংল্যান্ডকে অলআউট করে দেন ৩১৩ রানে। রস্টন চেজ ও আলজারি জোসেফ নেন দুইটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড ২০৪/১০ (প্রথম ইনিংস)
ওয়েস্ট ইন্ডিজ ৩১৮/১০ (প্রথম ইনিংস)
ইংল্যান্ড ২৮৪/৮ (দ্বিতীয় ইনিংস)
ওয়েস্ট ইন্ডিজ ২০০/৬ (দ্বিতীয় ইনিংস)
ব্ল্যাকউড ৯৫, চেজ ৩৭, ডওরিচ ২০,
আর্চার ৩/৪৫, স্টোকস ২/৩৯।
ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




