-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জয় দিয়ে সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া[/caption]
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৩০ রানের মাথায় অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে শিকার করে প্রথম সাফল্য পায় লঙ্কানরা। দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন জশ ইংলিস ও বেন ম্যাকডারমট। অভিষিক্ত ইংলিস ১৮ বলে ২৩ রান করে বিদায় নেন। তারপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া।
৮০ রানে দ্বিতীয় উইকেট হারানো অজিরা শেষ ৬৫ রান তুলতেই হারিয়ে ফেলেন ৭টি উইকেট। ম্যাকডারমট ৪১ বলে ৫৩ রানের ইনিংস খেলে অজিদের রানের চাকা সচল রেখেছিলেন। শেষ দিকে মার্কাস স্টয়নিস ১৭ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলে লড়াকু সংগ্রহ এনে দেন। ইনিংসের শেষ দুই ওভারে মাত্র ৬ রান সংগ্রহ করে অজিরা।
নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া পায় ৯ উইকেটে ১৪৯ রান। গ্লেন ম্যাক্সওয়েল ৫ বলে ৭ রান ও স্টিভ স্মিথ ৮ বলে ৯ রান করেন। তাদের দুই জনকেই শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গ তিনটি এবং দুশমান্থা চামিরা, বিশ্ব ফার্নান্দো ও চামিকা করুনারত্নে দুইটি করে উইকেট নেন।
বৃষ্টি আইনে ১৯ ওভারে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১৪৩ রান। ধীরগতিতে ইনিংসের সূচনা করেন লঙ্কানরা। ৬৪ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা। ১০৪ রানের মধ্যে ৮টি উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। শ্রীলঙ্কার ব্যাটিং ধ্বসিয়ে দেন হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা। নির্ধারিত ১৯ ওভারে শ্রীলঙ্কা থামে ১২২ রানে। ২০ রানের জয় পায় অস্ট্রেলিয়া।
হ্যাজলউড ৪ ওভারে ১২ রানে দেন তিন উইকেট। জাম্পা ৪ ওভারে ১৮ রান খরচ করে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। পাথুম নিসাঙ্কা, চরিথ আসালঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়েছেন জাম্পা। হ্যাজলউড ও জাম্পার দুর্দান্ত বোলিংয়ের দিনে ৪ ওভারে ৪১ রান খরচ করে কোনো উইকেট পাননি মিচেল স্টার্ক।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১৪৯/৯ (২০ ওভার)
ম্যাকডারমট ৫৩, স্টয়নিস ৩০, ইংলিস ২৩;
হাসারাঙ্গা ৩/৩৮, ফার্নান্দো ২/১২, চামিকা ২/২২, চামিরা ২/৩৮।
শ্রীলঙ্কা ১২২/৮ (১৯ ওভার)
নিসাঙ্কা ৩৬, চান্দিমাল ২৫, আসালঙ্কা ১৬;
হ্যাজলউড ৪/১২, জাম্পা ৩/১৮।
অস্ট্রেলিয়া ২০ রানে জয়ী (বৃষ্টি আইনে)।
ম্যাচসেরা : অ্যাডাম জাম্পা।