-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সোয়েপসনের দীর্ঘ প্রতীক্ষার প্রহর ফুরাচ্ছে করাচি টেস্টে। ফাইল ছবি[/caption]
নিজস্ব রীতি মেনে দ্বিতীয় টেস্টের আগের দিন নিজেদের একাদশ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেছেন, এই ম্যাচে লেগ স্পিনার সোয়েপসনের অভিষেক হতে চলেছে। অস্ট্রেলিয়ার হয়ে ৭টি টি-টোয়েন্টি খেলা সোয়েপসনের মাধ্যমে দীর্ঘদিনের লেগ স্পিনারের খরা কাটবে টেস্ট দলে।
সর্বশেষ ২০০৯ সালে অস্ট্রেলিয়ার একাদশে স্পেশালিষ্ট লেগ স্পিনার হিসেবে দেখা গেছে ব্রাইস ম্যাকগেইনকে। এরপর ১৩ বছর কেটে গেলেও সদ্য প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের উত্তরসূরিরা লেগ স্পিনে ভরতা রাখতে পারছিল না।
অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পাওয়া সোয়েপসন ধন্যবাদ জানাতে পারেন রাওয়ালপিন্ডির বিতর্কিত উইকেটকে। এই ম্যাচে একজন লেগ স্পিনারের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে অজিরা। করাচি টেস্টে তাই কামিন্সরা সোয়েপসনকে সুযোগ দিতে ভুলেননি।
[caption id="attachment_194400" align="aligncenter" width="995"]
রাওয়ালপিন্ডি টেস্টে লেগ স্পিনারের অভাব ভুগিয়েছে অস্ট্রেলিয়াকে। ফাইল ছবি[/caption]
এই ম্যাচ দিয়ে সোয়েপসনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। সেই ২০১৭ সালে টেস্ট দলে ডাক পান তিনি। ২০২০ সালে অভিষেকের সুযোগ সৃষ্টি হলেও দ্বাদশ ব্যক্তি হিসেবে ব্রাত্য থেকে যান। ২৮ বছর বয়সী ক্রিকেটারের অভিষেকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান-অস্ট্রেলিয়া করাচি টেস্ট দিয়ে।
সোয়েপসনকে জায়গা করে দিতে করাচি টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার জশ হ্যাজলউড। এছাড়া একাদশে আর কোনো পরিবর্তন আসেনি।