-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
এমনকি এবারের বিপিএলের শুরুতেও ‘হোম অব ক্রিকেটে’ রান হচ্ছিল না বলার মত। বিপিএলের ২৭তম ম্যাচে ১৫৭ রানের পুঁজি জড়ো করা রাজশাহী কিংস তো জয়ের আশা করতেই পারে! ম্যাচ শেষমেশ হেসে বসলেও রাজশাহী স্বীকার করে নিয়েছে, এই সংগ্রহকে বড় সংগ্রহই মনে করা হচ্ছিল!
ম্যাচ শেষে রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অকপটে স্বীকার করে নিলেন, ‘আমি ভেবেছিলাম আমরা বেশ শক্ত এক লক্ষ্যই দাঁড় করিয়েছি।’
হারের কারণ কী? মিরাজ মনে করেন, ব্যাটিং নিয়ে কোনো সমস্যা ছিল না; সমস্যা বোলিংয়েই। তার মতে, রাজশাহী কিংসের বোলাররা এদিন মাঠে পরিকল্পনার প্রতিফলন ঘটাতে পারেননি।
মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা যেরকম পরিকল্পনা করেছিল সেই অনুযায়ী মাঠে পারফর্ম করতে পারেননি।’
চিটাগংয়ের এই জয়ের পেছনে দলটির ব্যাটসম্যান-বোলারদের অবদান কম নয়। তবে মিরাজ এমনটিও মানতে নারাজ যে- তার দলের বোলাররা ভালো বোলিং করেও হেরেছেন। আর তাই বোলারদের আরও ভালো করার তাগিদ দিলেন ম্যাচ শেষের আনুষ্ঠানিক আলাপচারিতায়, ‘চিটাগং কিংস টানা জয়ের মধ্যে রয়েছে, এটি আমরা জানি। কিন্তু তবুও বোলারদের আরও শক্তভাবে ফিরে আসতে হবে।’
টস হেরে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই একাদশে ফেরা ওপেনার সৌম্য সরকার ও ওয়ান ডাউনে নামা মার্শাল আইয়ুবকে হারায় বিপিএলে রাজশাহী অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটি। সেখান থেকে দলের বিপদ সামাল দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ও ষষ্ঠ বিপিএলে এখন পর্যন্ত একমাত্র শতক হাঁকানো লরি ইভান্স (৫৬ বলে ৭৪)। তার পাশাপাশি কার্যকর হয়ে উঠেছিল রায়ান টেন ডেসকাট ও ক্রিশ্চিয়ান জঙ্কারের ব্যাটিংও (ডেসকাট ২০ বলে ২৮ ও জঙ্কান ২০ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন)। তাই ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি রাজশাহী কিংস অধিনায়ক।
তিনি জানান, ‘আমাদের দলের সবাই ভালো ব্যাটিং করেছে। রায়ান টেন ডেসকাট এবং ক্রিশ্চিয়ান জঙ্কার দ্রুত রান তুলতে সহায়তা করেছে।’