-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দ্য হিলস ক্রিকেট ক্লাবে সকালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ এ'দলের অধিনায়ক মুমিনুল হক। তবে টাইগারদের সূচনাটা ভালো হয় নি। শুরুতেই মিজানুর রহমানের উইকেট হারায় সফরকারীরা। দলীয় ৬ রানে ব্যক্তিগত ৪ রান করে আউট হোন তিনি। এরপর অধিনায়ক মুমিনুল হক এসে জুটি বাঁধেন আরেক ওপেনার জাকির হাসানের সাথে। বলের সাথে পাল্লা দিয়ে রান তোলেন দুই ব্যাটসম্যান।এর মাঝে লিস্ট এ ক্যারিয়ারে চতুর্থ শতকের দেখা পান মুমিনুল। ১৬ চার ও ১ ছয়ে শতক পূর্ণ করেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। মুমিনুলের পাশাপাশি চলতি সিরিজে দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেছেন জাকির হাসান। ২০ বছর বয়সী এই ক্রিকেটারের লিস্ট এ' ক্যারিয়ারে এটি ১২তম অর্ধশতক।
জাকির আর মুমিনুলের বড় জুটি ভাঙ্গেন ডেভিড ডিলানি। দলীয় ২১৬ রানের মাথায় ৯৩ বলে ৭ চার আর ২ ছক্কায় ৭৯ রান করে আউট হোন জাকির। দ্বিতীয় একদিনের ম্যাচে ৯২ রানের পর এই ম্যাচেও শতকের দেখা পেলেন না এই বামহাতি ব্যাটসম্যান। তবে মুমিনুলের সাথে দ্বিতীয় উইকেটে রেকর্ড ২১০ রানের জুটি গড়েছেন।
জাকিরের বিদায়ের পর ক্রিজে অধিনায়ক মুমিনুলের সাথে জুটি বাঁধেন অভিজ্ঞ মোহাম্মদ মিঠুন। দ্রুত সময়ে এই দুই ব্যাটসম্যান শত রানের জুটি গড়ে তোলেন। এর মাঝে নিজের দেড়শো পূরণ করেন মুমিনুল। পাশাপাশি প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লিস্ট এ' ক্রিকেটে দ্বি-শতকের দিকে দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। তবে দুর্ভাগ্য মুমিনুলের। দলীয় ৩২৮ রানের মাথায় রান আউটে কাটা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ১৩৩ বলে ২৭ চার আর ৩ ছক্কায় ১৮২ রান করেছেন মুমিনুল। লিস্ট এ' ক্যারিয়ারে এটি মুমিনুলের সর্বোচ্চ রানের ইনিংস। এর পূর্বে মুমিনুলের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১৫২।
উল্লেখ্য, লিস্ট এ' ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক 