-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ম্যাচ সেরা খেলোয়াড় তাবরেজ শামসি[/caption]
টস হেরে আগে ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারে তারা সংগ্রহ করে ১৬৭ রান। সর্বোচ্চ ৭২ রান আসে ডি ককের ব্যাট থেকে। এছাড়া র্যাসি ফন ডার ডুসেন ২৪ বলে ৩২ রান ও এইডেন মারক্রাম ১৮ বলে ২৩ রান করেন। রিজা হেনড্রিকসের ব্যাট থেকে আসে ১১ বলে ১৭ রান। ইনিংসের সবচেয়ে বড় ৬০ রানের জুটি আসে ডি কক ও ডুসেনের কাছে থেকে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওবেদ ম্যাককয় ৪ ওভারে ২২ রান খরচায় ৪টি ও ডুয়াইন ব্রাভো ৪ ওভারে ২৫ রান খরচায় ৩টি উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজকে দারুণ শুরু এনে দেন লেন্ডল সিমন্স ও এভিন লুইস। উদ্বোধনী জুটিতে করেন ৫৫ রান। এরপর জেসন হোল্ডার ১১ বলে ১৬ রান, শিমরন হেটমায়ার ১০ বলে ১৭ রান ও আন্দ্রে রাসেল ১৬ বলে ২৫ রানের ইনিংস খেলে বিদায় নেন। সবার অবদান বেশ এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে নিকোলাস পুরানের ২৮ বলে ২৭ রানের ধীরগতির ইনিংস ও তারবেজ শামসির কিপটে বোলিং ক্যারিবিয়ানদের বিপদে ফেলে দেয়।
শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৫ রান। স্ট্রাইকে ছিলেন ফ্যাবিয়ান অ্যালেন ও অপরপ্রান্তে ছিলেন মাত্র ১টি বল খেলা ব্রাভো। বোলিং করেন কাগিসো রাবাদা। শেষ ওভারের ৬টি বলই খেলেন। শেষ বলের আগেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে যায়। কারণ ১ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৮ রান। শেষ বলে ৬ মেরে ওয়েস্ট ইন্ডিজের হারের কষ্টকে যেন বাড়িয়েই দেন অ্যালেন। কারণ ওয়েস্ট ইন্ডিজ যে হারল মাত্র ১ রানের ব্যবধানে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে শামসি ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে নিয়েছেন লুইস ও হেটমায়ারের মূল্যবান দুইটি উইকেট। ম্যাচ সেরা খেলোয়াড়ও হয়েছেন শামসি। এছাড়া অ্যানরিখ নর্টজেও ২টি উইকেট নিয়েছেন।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই জয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১৬৭/৮ (২০ ওভার)
ডি কক ৭২, ডুসেন ৩২, মারক্রাম ২৩;
ম্যাককয় ৪/২২, ব্রাভো ৩/২৫।
ওয়েস্ট ইন্ডিজ ১৬৬/৭ (২০ ওভার)
লুইস ২৭, পুরান ২৭, রাসেল ২৫, অ্যালেন ১৪*;
শামসি ২/১৩, নর্টজে ২/২৯।
দক্ষিণ আফ্রিকা ১ রানে জয়ী।