-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশ সফরকালে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে।[/caption]
সর্বশেষ ২০১৬ সালের অনুর্ধ-১৯ বিশ্বকাপের সফল আয়োজন করে বাংলাদেশ। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আগামী আসর বসবে ভারতে। গুঞ্জন ছিল, সেই বিশ্বকাপের কিছু ম্যাচ বাংলাদেশে আয়োজিত হতে পারে। তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আইসিসি সভাপতি গ্রেক বার্কলে।
গুঞ্জন উঠেছিল মূলত আইসিসির সাবেক প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের কথায়। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ২০২৩ বিশ্বকাপে ভারতের সাথে সহ-আয়োজক হতে পারে বাংলাদেশ। ২০১৯ সালে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, বোর্ড ভারতের ষত্ব পাওয়া বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী। সেক্ষেত্রে পূর্বাচল স্টেডিয়ামকে ব্যবহার করার পরিকল্পনা ছিল বিসিবি সভাপতির।
যদিও আইসিসি এখন আর সহ-আয়োজক হওয়ার কোনো সুযোগ খোলা রাখেনি। যা বা যেসব বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে অনুযায়ী শুধু দায়িত্বপ্রাপ্ত বোর্ডই আয়োজন করবে। তাই বাংলাদেশকে পুরুষ ইভেন্টের কোনো বিশ্বকাপ আয়োজন করতে অপেক্ষা করতে হবে ২০৩১ সাল পর্যন্ত।
সম্বার (২৩ মে) ঢাকায় সংবাদ সম্মেলনে আইসিসির বর্তমান চেয়ারম্যান বার্কলে বলেন, 'না, সব ম্যাচই ভারতে হবে। আমাদের ব্রডকাস্ট চক্রের গুরুত্বপূর্ণ অংশ এটা। এবারের ব্রডকাস্ট চক্রে এটাই শেষ টুর্নামেন্ট। আর টুর্নামেন্টটি আগামী বছর শুধু ভারতেই হবে, ভেন্যু সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।'
[caption id="attachment_201307" align="aligncenter" width="800"]
বাংলাদেশ সফরকালে পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শন করেন আইসিসি প্রধান।[/caption]
তবে বাংলাদেশকে নিরাশ হতে দেননি আইসিসি প্রধান। তিনি বলেন, 'বাংলাদেশে টুর্নামেন্ট হবে। ইতোমধ্যে ২০৩১ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব বাংলাদেশ পেয়েছে (ভারতের সাথে যৌথভাবে)। প্রমীলা বিশ্বকাপের ভেন্যু আমরা এখনও নির্ধারণ করিনি। আমি জানি, সেখানেও বাংলাদেশের আগ্রহ থাকবে। অনেক সুযোগ আছে। আমাদের কৌশল হল বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশ ক্রিকেটে বিশাল অবদান রাখছে। এখানে ভালো সুযোগ-সুবিধা রয়েছে। প্রায় সব দেশেই ক্রিকেট নিয়ে উন্মাদনা একইরকম। বাংলাদেশের সামনে আগামী চক্রে আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার সম্ভাবনা রয়েছে।'
একনজরে আইসিসির বৈশ্বিক আসরগুলোর আয়োজক দেশের তালিকা
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ - ভারত
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ - 




