-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম দিন লঙ্কানদের মাত্র একটি উইকেটের পতন ঘটেছে। বিনিময়ে স্বাগতিক দল জড়ো করেছে ২৯১ রান। বিশাল সংগ্রহের পথে থাকা শ্রীলঙ্কা দ্বিতীয় দিনও ব্যাটিং দৃঢ়তা দেখিতে স্পর্শ করতে চায় ৬০০ রানের মাইলফলক।
দিনের খেলা শেষে লঙ্কানদের প্রতিনিধি হিসেবে ফ্লাওয়ার বলেন, 'ছেলেদেরকে ইতিবাচক দেখতে পেরে খুব ভালো লাগছে। তারা রান রেটও বাড়িয়ে তুলছে। এমন উইকেটে আমরা ৬০০ রানেরও বেশি করতে চাই, যাতে প্রথম টেস্টে তারা যেভাবে আমাদের ওপর চাপ ফেলেছিল সেভাবে তাদের ওপর চাপ ফেলতে পারি। বলার যেতে পারে আগের ম্যাচের ঠিক উল্টোটা হবে। তারপর দেখা যাক এখান থেকে কী হয়।'
প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ, জড়ো করেছিল রান পাহাড়। সেই তরিকায় এবার শিষ্যদের বাতলে দিয়েছেন ফ্লাওয়ার। তবে ব্যাট করতে নেমে করুনারত্নে-তিরিমান্নেরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তাতে মুগ্ধ লঙ্কানদের জিম্বাবুইয়ান কোচ।
তিনি বলেন, 'ব্যাটসম্যানদের ধৈর্যশীলতাকে কৃতিত্ব দিতে হবে। এটা রকেট সাইন্স নয়, বা নতুন করে বলার মত কিছু নয়। ছেলেরা পরিকল্পনামাফিক কাজ করেছে, খুব ধৈর্য দেখিয়েছে এবং সেশন বাই সেশন ধরে এগিয়েছে।'
ফ্লাওয়ার মনে করছেন, এই ম্যাচও বোলারদের পক্ষে থাকবে না। আর এ কারণেই যথাসম্ভব বড় সংগ্রহে দৃষ্টি তার, 'এই উইকেটে টার্ন থাকবে, হয়ত চতুর্থ বা পঞ্চম দিবে। বাউন্স আছে, এখনও ব্যাটিংয়ের জন্য অনেক ভালো উইকেট। আমি এখনও মনে করি এই টেস্টের উইকেট প্রথম টেস্টের উইকেটের চেয়ে বেশি শক্ত। তাই ২০ উইকেট নিতে হলে দুই দলকেই অনেক পরিশ্রম করতে হবে।' 