-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২ উইকেটে ২৪৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন অপরাজিত ছিলেন ৯৭ রানের। শতক তিনি ছুঁয়েছেনই করেছেন আড়াই শতাধিক রান। তবে দিনের শুরুতেই ফিরে যান রস টেলর। ৩৮ রানের তাকে শিকার করেন গ্যাব্রিয়েল। হেনরি নিকোলস, টম ব্লান্ডেল ও ডারইল মিচেল থিতু হওয়ার আগেই ফিরে যান।
সপ্তম উইকেটে কাইল জেমিসনের সাথে ৯৪ রানের জুটি গড়েন উইলিয়ামসন। নিজের ২২তম শতককে দ্বিশতকে পরিণত করেন নিউজিল্যান্ডের অধিনায়ক। উইলিয়ামসনকে রস্টন চেজের তালুবন্দী করিয়ে দেয়ালটা সারান জোসেফ আলজারি। সাজঘরের পথ ধরার আগে উইলিয়ামসন করেন ২৫১ রান। তার ৪১২ বলে ধৈর্যশীল ইনিংসে ছিল ৩৪টি চার ও ২টি ছক্কা।
জেমিসনও তুলে নেন অর্ধশতক। মূলত তার অর্ধশতক পূর্ণ হওয়ার পরেই ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জেমিসন ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। ৭ উইকেটে ৫১৯ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন কেমার রোচ ও গ্যাব্রিয়েল। একটি উইকেট পান জোসেফ।
রান পাহাড়ের জবাব দিতে নেমে ধৈর্যশীলতা দেখান ওয়েস্ট ইন্ডিজের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। ব্রাথওয়েট ২০ ও ক্যাম্পবেল ২২ রানে অপরাজিত আছেন। প্রথম দিন শেষ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৯ রান।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ৫১৯/৭ ইনিংস ঘোষণা (প্রথম ইনিংস)
উইলিয়ামসন ২৫১, লাথাম ৮৬, জেমিসন ৫১*;
গ্যাব্রিয়েল ৩/৮৯, রোচ ৩/১১৪।
ওয়েস্ট ইন্ডিজ ৪৯/০ (প্রথম ইনিংস)
ক্যাম্পবেল ২২*, ব্রাথওয়েট ২০*।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 