-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে ধারণা করা হচ্ছে, মামলার ঝামেলা থেকে বাঁচতেই ফারজানাকে সসম্মানে বাড়ি নিয়ে গেছেন শহীদের স্বজনরা। উল্লেখ্য, ক্রিকেটীয় ব্যস্ততায় এখন বাড়িতে নেই শহীদ নিজেই।
গত ঈদুল ফিতরের দুই দিন আগে দুই সন্তানসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেন শহীদ। এরপর দুই পক্ষের মধ্যে একাধিকবার আলোচনার চেষ্টা করা হলেও আসেনি কোনো সমাধান। এমনকি দেশের ক্রিকেটের অভিভাবক বিসিবির হস্তক্ষেপেও টনক নড়েনি ক্রিকেটের কারণে রাতারাতি সাধারণ থেকে তারকা বনে যাওয়া মোহাম্মদ শহীদের।
সমাধান আনতে সমঝোতার চেষ্টা করেছিলেন বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনও। কিন্তু শহীদ পাত্তা দেননি তার চেষ্টাতেও।
জানা গেছে, শহীদের টনক না নড়ায় তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেন স্ত্রী ফারজানা। খালেদ মাহমুদ সুজনের পরামর্শে তার আগে বিষয়টি শহীদকে ম্যাসেজ পাঠিয়ে অবহিত করেন তিনি। মীমাংসার কোনো সম্ভাবনা না দেখতে পেয়ে গত মঙ্গলবার বাবার বাড়ির পাশে অবস্থিত মুন্সীগঞ্জ আদালতে মামলার কাগজপত্র চূড়ান্ত করেন। এর ঠিক পরেরদিনই মামলা দায়েরের কথা ছিল। তবে বাবার বাড়ি ফিরে ফারজানা দেখতে পান সেখানে তার শ্বশুর ও শ্বশুরপক্ষের কয়েকজন মুরুব্বী এসেছেন ফারজানাকে বাড়ি নিয়ে যেতে। এ সময় তারা মামলা না করার অনুরোধ করেন ফারজানার পরিবারকে। ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না, শহীদ ঠিক হয়ে যাবেন- এমন আশ্বাস দিয়ে অবশেষে ফারজানাকে দুই সন্তানসহ শহীদের নিজ বাড়িতে নিয়ে যান তারা।
যদিও এখনও স্ত্রীর সাথে শহীদ ফোনেও কোনো যোগাযোগ করেননি বলে জানা গেছে। পুরনো আচরণ পাল্টে ফারজানার সাথে অবশ্য বেশ ভালো সম্পর্ক বজায় রেখেছেন শ্বশুরবাড়ির লোকজন- এমনটিই জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিক!