-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন পেরেরা। কার্টেল ওভারের এ ম্যাচের ইনিংসের ৪১ তম ও শেষ ওভারে অফ স্পিনার দিলহান কুরের বলে ছয় ছক্কা মারেন পেরেরা। ঐ ওভারে ৩৬ রান দেওয়ার পর দিলহান কুরের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ৭৩ রান।
ছয় ছক্কা হাঁকিয়ে ১৩ বলে ৫২ রান করেছেন পেরেরা। এটি স্বীকৃত ক্রিকেটে লঙ্কান ব্যাটসম্যানদের মাঝে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। এর আগে ১২ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন কৌশল্য ভীরারাত্নে।
এত দুর্দান্ত পারফর্ম করার পরে জয়ের স্বাদ পাননি পেরেরা। পেরেরার দল ৪১ ওভার ব্যাটিং করে ৬ উইকেটে ৩১৮ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব ১৭ ওভার খেলার পরেই ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। ব্লুমফিল্ড ১৭ ওভারে ৭৩ রান করতে গিয়ে হারায় ছয় উইকেট।
পেরেরা ছাড়া স্বীকৃত ক্রিকেটে ছয় ছক্কা মারা বাকিরা হলেন গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, রস হুইটলি, হজরতউল্লাহ জাজাই, লিও কার্টার ও কায়রন পোলার্ড। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে একবার মোহামেডানের হয়ে ছয় ছক্কা মেরেছিলেন নাঈম ইসলাম। কিন্তু তখনো টুর্নামেন্টটি লিস্ট-এ ক্রিকেট হিসেবে স্বীকৃতি না পাওয়ায় তা রেকর্ডের বইয়ে নেই।