-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শ্রীলঙ্কায় চলছে পাঁচ দলের লঙ্কান প্রিমিয়ার লিগ বা এলপিএল। আফ্রিদি এলপিএলের প্রথম আসরে খেলছেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে। ফ্লাইট মিস করে একটু দেরিতেই দলের সাথে যোগ দিয়েছেন। তবে দলের প্রথম ম্যাচেই খেললেন অধিনায়কোচিত এক ইনিংস।
শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আফ্রিদির নেতৃত্বাধীন গল গ্ল্যাডিয়েটর্স ও থিসারা পেরেরার নেতৃত্বাধীন জাফনা স্ট্যালিয়ন্স। টস জিতে ব্যাট করতে নেমে ১৪তম ওভারে ৯২ রানে চতুর্থ উইকেট হারিয়ে গল যখন ছোট স্কোরে আটকে থাকার দুশ্চিন্তায়, তখন ক্রিজে এসেই জাফনা স্ট্যালিয়ন্সের বোলারদের উপর চড়াও হন আফ্রিদি। মাত্র ২৩ বলের মোকাবেলায় ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস সাজান ৩টি চারের মাধ্যমে, যে ইনিংসে ছক্কা ছিল চারের দ্বিগুণ- ৬টি! আফ্রিদির চার-ছক্কার মিছিলে দারুণ এক সংগ্রহের ভিত পেয়ে যায় গল।
মাত্র ২০ বলে অর্ধশতক পূর্ণ করা আফ্রিদির ঝড়ো ইনিংসটি থামে দলীয় ১৫৫ রানে। আফ্রিদি আউট হওয়ার পর আরও ১৩ বল পেয়েছে গল, তাতে রান এসেছে মাত্র ২০। আফ্রিদি ডুয়ানে অলিভিয়ারের শিকার না হয়ে আরেকটু সময় ক্রিজে থাকতে পারলে গলের দলীয় সংগ্রহ যে ১৭৫ এর চেয়েও বেশি হত, তা সহজেই অনুমেয়। আপাতত দেখার বিষয়, আফ্রিদির ইনিংস দলকে জেতাতে পারে কি না।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 