-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এলপিএল আয়োজনের পরিকল্পনা শুরুর পর থেকেই শোনা যাচ্ছিল, ইরফান এই টুর্নামেন্টে খেলতে পারেন। যদিও একসময় বিষয়টিকে গুঞ্জন বলেই মনে হচ্ছিল। প্লেয়ার্স ড্রাফট শেষে সবকটি দল স্কোয়াড সাজিয়ে ফেললে চাপা পড়ে যায় ইরফানকে নিয়ে ওঠা গুঞ্জন।
তবে এবার এসেছে চূড়ান্ত ঘোষণা- এলপিএলে খেলছেন ইরফান। বিদেশি খেলোয়াড় কোটায় তাকে দলভুক্ত করেছে ক্যান্ডি টাস্কার্স। দলটির মালিকানা বলিউড অভিনেতা সালমান খানের ভাই সোহাইল খানের।
এলপিএলের নিলামে দল পান দুই ভারতীয় মানভিন্দর বিসলা ও মানপ্রীত গণি। তুলনামূলক কম খ্যাতিযুক্ত দুই ভারতীয় ক্রিকেটার দল পাওয়ায় তা খবরের শিরোনাম হয়ে ওঠে। বিসলা নাম প্রত্যাহার করে নিলেও ইরফানের অন্তর্ভুক্তি যেন চমকে দিয়েছে সবাইকে।
ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের কড়াকড়ির কারণে বোর্ডের চুক্তির আওতায় থাকা ক্রিকেটাররা সাধারণত ভিনদেশি লিগে খেলতে পারেন না। তবে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ায় এলপিএলে খেলতে ইরফানের কোনো বাধা নেই। ইরফানের দল ক্যান্ডি টাস্কার্স দলে নিয়েছে বেশ কয়েকজন তারকাকে। ইরফান ছাড়াও দলটিতে আছেন ক্রিস গেইল, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ, লাম প্লাঙ্কেটের মত তারকারা। দলটির কোচের দায়িত্ব পালন করবেন হাশান তিলকরত্নে।
প্রসঙ্গত, এলপিএলের প্রথম আসর শুরু হবে আগামী ২১ নভেম্বর। ১৩ ডিসেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে ইতি ঘটবে স্বল্প পরিসরে আয়োজিত টি-টোয়েন্টি লিগটির।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 