-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বক্সিং ডে টেস্ট শুরুর পর চোটে পড়ে ম্যাচ থেকে ছিটকে পড়েন লঙ্কান ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভা। চোট পান কাসুন রাজিথা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও লাহিরু কুমারা। চোটজর্জর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে লড়াই করলেও দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি, যেমনটি প্রত্যাশামত লাগাম টানতে পারেনি দক্ষিণ আফ্রিকার ইনিংসে।
এমন পরিস্থিতি এড়াতে করোনা মহামারি বিবেচনায় কোভিড বদলির মত চোট বদলি নিয়ম চালুর আবেদন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধান কোচ মিকি আর্থার।
তিনি বলেন, 'আমাকে আইসিসি ক্রিকেট কমিটির সাথে বসতে হবে। টেস্ট শেষে তাদের সাথে আলাপ করতে হবে। দেখেছি ভারতও তাদের একজন পেসারকে চোটের কারণে হারিয়েছে। আমার আশঙ্কা, অন্য দলগুলোও এভাবে হারাতে থাকবে। কারণ করোনা পরিস্থিতিতে কোয়ারেন্টিন প্রক্রিয়া শেষ করার পর এত চাপ নেওয়া খেলোয়াড়দের জন্য কঠিন হচ্ছে।'
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডটি ২১ সদস্যের। আর্থার মনে করছেন, স্কোয়াডটি এত বড় না হলে দ্বিতীয় টেস্টে তাকে ব্যাট করতে নামতে হত, সাথে থাকতেন ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার!
রসিকতা করে আর্থার বলেন, 'ভাগ্যিস (বড় স্কোয়াড ছিল)। তা না হলে ফ্লাওয়ারকে তিনে আর আমাকে চার নম্বরে ব্যাট করতে নামতে হত পরের টেস্টে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 