-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সব মিলিয়ে ভীষণ রোমাঞ্চিত নাঈম হাসান। ১৭ বছর বয়সী এই ক্রিকেটারের প্রত্যাশা, চট্টগ্রামের প্রিয় মাটিতেই আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হবে তার।
অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে নাঈম বলেন, ‘জাতীয় দলের হয়ে চট্টগ্রামে অভিষেক হলে খুব ভালো লাগবে। যেখানে বড় হয়েছি, যেখানে ক্রিকেটের হাতেখড়ি- সেখানে যদি জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারি, এরচেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমি এটাই ভাবি, অন্য সব টুর্নামেন্ট কিংবা লিগের মতো চট্টগ্রামেই যদি টেস্টে অভিষেক হতো আমার।’
বয়সভিত্তিক দল থেকে হুট করে জাতীয় দলে খেলা একটু কঠিনই। তবে এজন্য যুব দলের সতীর্থরা নাঈমকে দিয়েছেন অভয়। বিশ্বকাপের খেলা শেষ করে ফেরার আগে দিয়েছেন ভালো করার দাওয়াই। নাঈমের ভাষ্য, ‘(ওরা বলেছে) ওখানে (চট্টগ্রাম) যাদের বিপক্ষে খেলবে, মনে করবে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষেই খেলছো। খেলাটাকে উপভোগ করতে বলেছে সবাই।'
প্রথম শ্রেণির ম্যাচ খুব বেশি খেলা হয়নি নাঈমের। অনূর্ধ্ব-১৯ দলের জার্সি গায়ে অবশ্য খেলেছেন বেশ কয়েকটি ওয়ানডে। টেস্ট ফরম্যাটকে অবশ্য ভয় পাচ্ছেন না তিনি। বরং একে দেখছেন বড় মঞ্চ হিসেবে, যেখানে একজন বোলারের জন্য সহজ ঘুরে দাঁড়ানোটাও।
নাঈম বলেন, ‘লম্বা সংস্করণের ম্যাচে বোলারদের অনেক সুযোগ থাকে। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে খারাপ করলে ঘুরে দাঁড়ানোর সময় পাওয়া যায় না। কিন্তু টেস্ট ম্যাচে অনেক সময় পাওয়া যায়।’
নিজের বোলিংয়ের কোন জায়গাটি নাঈমের কাছে শক্তির? তার উত্তর, 'উচ্চতার কারণে আমি বাউন্সার দিতে পারি। একই জায়গায় টানা বোলিং করে যাওয়া আমার জন্য কঠিন কোনো কাজ নয়। বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে আমার আর্ম বলটা খুব ভালো হয়। বলটাকে আমি কিছুটা ভেতরে ঢুকাতে পারি।’