-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
‘কয়দিন খেলা হবে’- এই প্রশ্নের উত্তর খোঁজা নিছক ভবিষ্যদ্বাণী ছাড়া কিছুই নয়। তবে এখানে অনুমান করাটাও যেন হয় পড়েছে কঠিন কাজ। ক্রিকেট অঙ্গনে গুঞ্জন, হোম অব ক্রিকেটেও চট্টগ্রামের মত স্পিন সুবিধা থাকবে। সেক্ষেত্রে দ্রুত ম্যাচের ইতি দেখার সম্ভাবনা থাকছেই; আবার মিরপুরের বিচিত্র উইকেটের কথা বিবেচনা করলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্যরকম ভাবনাও।
সব মিলিয়ে সফরকারী উইন্ডিজের কাছে এই টেস্টের ভবিষ্যদ্বাণী করাই ‘কঠিন’ হয়ে দাঁড়িয়েছে!
বুধবার (২৮ নভেম্বর) এ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের ক্রিকেটার জমেল ওয়ারিক্যান বলেন, ‘আসলে এই বিষয়ে ভবিষ্যৎবাণী করা কঠিন।’ তার মতে, লো স্কোরিং ম্যাচ হলে এই ম্যাচেও দেখা মিলবে না পঞ্চম দিনের, ‘এটা নির্ভর করবে দুই দল তাদের প্রথম ইনিংসে কেমন ব্যাটিং করে তার উপর। উভয় দলই যদি ভালো রান করতে পারে তাহলে আমরা হয়তো দেখব যে টেস্টটি পঞ্চম দিনে গড়িয়েছে। আর টেস্টটি যদি লো স্কোরিং হয় তাহলে সেটা হয়তো দেখতে পাব না।’
২০০৯ সালের পর উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয় পায়নি বাংলাদেশ। বাংলাদেশ তাই এবার সিরিজ জয় সিলগালা করতে কতটা মরিয়া, সেটা বেশ ভালো করেই জানে ক্যারিবীয়রা। ওয়ারিক্যান বলেন, ‘অবশ্যই তারা ২০০৯ সালের পর সিরিজ জিততে পারেনি। সে কারণে তারা এই সিরিজটি জিততে খুবই আগ্রহী। তবে আমরা এই টেস্টটি জিততে চাই। যাতে সিরিজটি ড্র করতে পারি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সব ব্যাটসম্যানই স্পিন ভালো খেলে। আমাদের শৃঙ্খলার সাথে বল করতে হবে, সুযোগ তৈরি করতে হবে। যদি সেটি করতে পারি তাহলে ভিন্ন একটি ম্যাচ হবে।’