-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটাই জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। অ্যান্টি করাপশোন ইউনিটকে যথাযথ সহায়তা না করায় তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্য ১৪ দিন সময় পাচ্ছেন জয়াসুরিয়া।
মূলত দুটি কারণে জয়াসুরিয়ার বিরুদ্ধে অভিযোগ এসেছে। বিখ্যাত এই ক্রিকেট ব্যক্তিত্ব যে দুটি নীতি ভঙ্গ করেছেন সেগুলো হল- ১. আত্মপক্ষ সমর্থন ছাড়াই এসিইউর কোনো তদন্তে সহায়তা না করা কিংবা সহায়তা করতে ব্যর্থ হওয়া বা অপারগতা প্রকাশ করা ও তদন্তের স্বার্থে এসিইউর চাহিদা অনুযায়ী কোনো তথ্য বা ডকুমেন্ট সরবরাহ না করা এবং ২. প্রমাণ বা দলিল গোপন করে, বিকৃত করে কিংবা নষ্ট করে এসিইউর অধীনস্থ কোনো তদন্ত কার্যক্রমকে আটকে রাখা বা বিলম্ব করা।
এর মধ্যে প্রথম অভিযোগটি আর্টিকেল ২.৪.৬ অনুযায়ী এবং দ্বিতীয় অভিযোগটি আর্টিকেল ২.৪.৭ অনুযায়ী আনা হয়েছে।
নিজের অবস্থান পরিস্কার করার জন্য কিংবা অভিযোগ প্রত্যাখ্যান করার জন্য ১৪ দিন সময় পাচ্ছেন জয়াসুরিয়া, যা গণনা করা হবে অভিযোগ দাখিলের দিন অর্থাৎ ১৫ অক্টোবর থেকেই। এই সময়ের মধ্যে বিষয়টি নিয়ে নতুন করে ঘাঁটাঘাঁটি করবে না আইসিসি।
শ্রীলঙ্কান ক্রিকেটের দুঃসময় যেন কাটছেই না। হ্যাশট্যাগ মি টু কেলেঙ্কারিতে ফেঁসে কয়দিন আগেই নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ও খ্যাতিমান পেসার লাসিথ মালিঙ্গা। এবার নতুন গোলযোগ বেঁধেছে সাবেক ক্রিকেটার সনাথ জয়াসুরিয়াকে নিয়েও।
উল্লেখ্য, ৪৯ বছর বয়সী শ্রীলঙ্কান সাবেক জনপ্রিয় ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া ২০১১ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর গ্রহণ করেন। এর আগে শ্রীলঙ্কা জাতীয় দলের জার্সি গায়ে তিনি খেলেছেন ১১০টি টেস্ট, ৪৪৫টি ওয়ানডে ও ৩১টি টি-২০ ম্যাচ।





