-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

হেড টু হেডঃ একদিনের ক্রিকেটে ১৯৯৭ সাল থেকে ২০১৫ সালের মধ্যে মোট ৬৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। দু'দলের মুখোমুখি লড়াইয়ে যেখানে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের ২৮ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৩৯টি ম্যাচে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরঃ একদিনের ক্রিকেটে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে মোট দু'বার ইনিংসে ৩০০ বা এর চেয়ে রান করেছে। যেখানে জিম্বাবুয়ের ইনিংসে ৩০০ বা এর চেয়ে বেশি রান করার সংখ্যা ৬! আর একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২০০৯ সালে বাংলাদেশের করা ৮ উইকেটে ৩২০ রানের বিপরীতে জিম্বাবুয়ের এক ইনিংসে সর্বোচ্চ স্কোরের রেকর্ড ৭ উইকেটে ৩২৩ রান। এছাড়া ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে দলটির সর্বনিম্ন স্কোরের রেকর্ড মাত্র ৪৪ রান আর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৯২।
শীর্ষ পাঁচ রান সংগ্রাহকঃ বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে বা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে সর্বাধিক রানের মালিক বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার
সবচেয়ে বেশি ডিসমিসালঃ গ্লাভস হাতে দু'দলের মধ্যকার ওয়ানডে লড়াইয়ে সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ৩৭ ক্যাচের সাথে ১৮ স্টাম্পিং নিয়ে তার মোট ডিসমিসালের সংখ্যা ৫৫টি।
সবচেয়ে বেশি ক্যাচঃ দু'দলের মধ্যকার লড়াইয়ে সবচেয়ে বেশি ২৫টি ক্যাচ নিয়েছেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা। এর পরবর্তী অবস্থানেও রয়েছেন দুই জিম্বাবুয়ের ক্রিকেটার। ১৭টি করে ক্যাচ নিয়ে ভুসি সিবান্দার সাথে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান প্রসপার উতসেয়া।