-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে মোট পাঁচ ম্যাচ খেলে ৪ উইকেট নিলেও বল হাতে একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচে পরিচয় দিয়েছেন বেশ কৃপণতার। প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের সম্মান আদায়ের সাথে দলের প্রয়োজনে ব্রেকথ্রো এনে দিয়ে লাহোরকে লড়াইয়ে টিকিয়ে রেখেছেন বেশ কয়েকটি ম্যাচে।
ফিল্ডারদের সহায়তা পেলে নিজের নামের পাশে আরও কয়েকটি উইকেট দেখার সুযোগ পেতেন মুস্তাফিজ। তা না হলেও নিজের অভিষেক আসরটি বেশ আশা জাগানিয়া ও চমকপ্রদই ছিল। এবারের আসরে ২২ বছর বয়সী এ পেসার মোট চার ম্যাচে অংশ নিয়ে ১৬ ওভার বল করে ওভার প্রতি ৬.৪৩ হারে ১০৩ রান দেওয়ার বিপরীতে পেয়েছেন ৪টি উইকেট।
তার স্পেলগুলোর মধ্যে অভিষেক ম্যাচে মুলতান সুলতান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ১৪ ডট বল দিয়ে ২২ রানের বিনিময়ে ২ উইকেট নেওয়া ছিল আসরে সেরা প্রাপ্তি। এছাড়া কোয়েটার বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে ২ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ যেখানে ৬ ডট বলে খরচ করেছিলেন মাত্র ১০ রান। নিজের তিন নম্বর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে আবারও পুরো চার ওভার বল করার সুযোগ পেয়ে ১৩ ডট বলের বিপরীতে ২২ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট।
চতুর্থ ম্যাচে কিছুটা মলীন ছিলেন কাটার-মাস্টার। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন ফিজ। একই ম্যাচে সুপার ওভারে দলকে জেতানোর সুযোগ পেলেও ফিল্ডারদের মিসের মহড়ায় সে সুযোগটিও হাতছাড়া করেন তিনি। আর সবশেষ খেলা পঞ্চম ম্যাচটিতে আবারও লো-স্কোরিংয়ের বেড়াজালে মাত্র ২ ওভার বল করার সুযোগ মেলে তার। যেখানে ৪ ডটে ১০ রান খরচায় উইকেটশূন্য থাকেন তিনি।
পিএসএলে মুস্তাফিজের পারফরম্যান্সসমূহ-
৪-০-২২-২, ১৪ ডট বনাম মুলতান সুলতান্স
২-০-১০-০, ৬ ডট বনাম কোয়াটা গ্ল্যাডিয়েটর্স
৪-১-২২-১, ১৩ ডট বনাম করাচি কিংস
৪-০-৩৯-১, বনাম ইসলামাবাদ ইউনাইটেড
২-০-১০-০, ৪ ডট বনাম পেশোয়ার জালমি