-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর টেস্ট সিরিজ দিয়ে শুরু হওয়ার ফলে ইতোমধ্যেই দেশটিতে পাড়ি জমিয়েছে একজন বাদে (রুবেল হোসেন) টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া বাকি ক্রিকেটাররা। সেখানে পৌঁছে তিনদিন অনুশীলনও সেড়ে নিয়েছে মুশফিকরা।
প্রাথমিক অনুশীলন পর্ব শেষে, ২৮শে সেপ্টেম্বর থেকে প্রোটিয়াদের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজকে সামনে রেখে প্রতিকূল পরিবেশে এবার নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি শেষ মুহূর্তের অনুশীলন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার থেকে বেনোনিতে একমাত্র তিনদিনের প্রস্তুতি ম্যাচে লড়তে যাচ্ছে সফরকারী বাংলাদেশ।
প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে মুশফিকবাহিনীদের তিনদিনের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ২টা থেকে শুরু হবে প্রস্তুতি ম্যাচের খেলা।
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে এরইমধ্যে ১২ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। পূর্ণাঙ্গ শক্তির দল নিয়েই সফরকারীদের বিপক্ষে লড়বে স্বাগতিকরা। যার ফলে, মূল লড়াইয়ের আগে এখান থেকে নিজেদের উন্নতির জায়গা সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ পাচ্ছে সফরকারীরা।
প্রসঙ্গত, টেস্ট স্কোয়াডের সাথে দক্ষিণ আফ্রিকায় যেতে না পারার ফলে এই ম্যাচে গতি তারকা রুবেল হোসেনকে দলে পাচ্ছে না বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের স্কোয়াডঃ এইডেন মারক্রাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুহলে কেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবাইর হামসা, হেনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লনডিসওয়া জুমা।
বাংলাদেশ স্কোয়াডঃ 