-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পাঁচ ম্যাচ সিরিজের তিনটি ম্যাচ ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আর তিনটি ম্যাচেই জয়লাভ করে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ গত রবিবার (১০ মার্চ) ডারবানে বৃষ্টিবিঘ্নিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৭১ রানে হারায় প্রোটিয়ারা।
অ্যাইডেন মারক্রাম দলে ফিরেছেন ঘরোয়া একদিনের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে। টাইটান্সের হয়ে ৮৫, ১৩৯ ও ১৬৯ রানের ইনিংস খেলে তিনি কেড়েছেন নির্বাচকদের দৃষ্টি। হাশিম আমলা দলে ফিরেছেন ধারাবাহিক ফর্ম বিবেচনায়ই। প্রথম তিন ওয়ানডেতে তিনি ছিলেন বিশ্রামে। আর জেপি ডুমিনি চোট কাটিয়ে দলে ফিরেছেন বেশ কিছুদিন পর। ২০১৮ সালের অক্টোবরে সর্বশেষ ওয়ানডে খেলা ডুমিনি চোট থেকে সেরে উঠে সম্প্রতি ক্যাপ কোবরাসের হয়ে দারুণ ব্যাটিং উপহার দিয়েছেন।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক লিন্ডা জোন্ডি বলেন, ‘বিশ্বকাপের মত বড় আসরগুলোতে অভিজ্ঞতা সবসময়ই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডুমিনি যেভাবে তার পুরনো ফর্ম ফিরে পেয়েছে চোট কাটিয়ে মাঠে ফেরার পর, এটি দেখা সত্যিই আনন্দের।’
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ দুটি ম্যাচকে পরীক্ষানিরীক্ষার শেষ সুযোগ হিসেবে দেখছেন লিন্ডা। তার ভাষ্য, ‘আমাদের হাতে পরীক্ষানিরীক্ষার জন্য যে অপশন আছে শেষ দুটি ম্যাচ আমরা তাদের ব্যবহার করার জন্য কাজে লাগাবো। বিশ্বকাপ স্কোয়াড নিয়েই আমরা ভাবছি।’
একনজরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ৪র্থ ও ৫ম ওয়ানডের জন্য দক্ষিণ আফ্রিকা স্কোয়াড-
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ইমরান তাহির, অ্যাইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টজে, অ্যান্ডিলে ফেলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন ও রাসি ব্যান ডার ডুসেন।