-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রাওয়ালপিন্ডিতে টস জিতে খাইবার পাখতুনওয়াকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় সাউদার্ন পাঞ্জাব। দলের অভিজ্ঞ ব্যাটসম্যানদের দারুণ পারফরম্যান্সে বড় সংগ্রহ দাঁড় পায় পাখতুন। উদ্বোধনে ৭৬ রানের জুটি গড়েন ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান। ফখর দ্রুত গতিতে ব্যাটিং করলেও রিজওয়ান খেলেন ধীরে। ৩০ বলে ২৫ করেন তিনি।
দ্বিতীয় উইকেটে দ্রুত রান তুলতে থাকেন মোহাম্মদ হাফিজ ও ফখর। ৪০ বলে ৬৭ রানের ইনিংস খেলে টুর্নামেন্টের সফলতম ব্যাটসম্যান ফখর সাজঘরে ফেরেন। তার ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৩টি ছয়ের মাধ্যমে। ব্যর্থ হন ইফতিখার আহমেদ। দুইটি করে চার ও ছয়ের সাহায্যে ২৮ বলে ৩৬ রান করেন হাফিজ।
এরপরে পাঞ্জাবের বোলারদের উড়িয়ে টর্নেডো ইনিংস খেলেন মালিক ও মুসাদ্দিক আহমেদ। ইনিংসের শেষ ওভারে ২১ রান তোলেন এই দুইজন। মালিক অপরাজিত থাকেন ২২ বলে ৫৬ রান করে। তার ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। ২ বলে ৭ রানের অপরাজিত থাকেন মুসাদ্দিক।
নির্ধারিত ২০ ওভার শেষে পাখতুনের স্কোরকার্ডে ওঠে ৪ উইকেটের বিনিময়ে ২০৬ রান।
ফাইনাল ম্যাচে বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে তিনটি উইকেট হারিয়ে বসে পাঞ্জাব। অভিজ্ঞ শান মাসুদ ৭ ও শোয়েব মাকসুদ ০ রানেই বিদায় নেন। তারপরেও দলকে জয়ের আশা দেখাতে থাকেন খুশদিল শাহ ও হুসাইন তালাত।
খুশদিল আউট হলে ভেঙে যায় তাদের ৭৪ রানের জুটি। তিন ছক্কা ও দুই চারে ২৪ বলে ৩৪ রান করেন খুশদিল। ওয়াহাব রিয়াজের শিকার হওয়ার আগে ৩৩ বলে ৬৩ রানের টর্নেডো ইনিংস খেলেন তালাত। তার ইনিংসে ছিল ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা।
সাইফ বদর ও আমের ইয়ামিন দ্রুতই সাজঘরে ফেরেন। তখন এক প্রকার ধরে নেওয়া হয়েছিল ম্যাচ নিশ্চিত হারতে যাচ্ছে পাঞ্জাব। তখনই পাঞ্জাবকে আবারো স্বপ্ন দেখাতে শুরু করেন মোহাম্মদ ইমরান। তবে তা পূরণ করতে পারেননি। তিনি ১৩ বলে ৩৮ রানে অপরাজিত থাকলেও পাঞ্জাব ম্যাচ হারে ১০ রানে।
১০ রানের জয়ে পাকিস্তান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ ২০২০ এর শিরোপা জয় করলো খাইবার পাখতুনখওয়া। দলটি পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন ওয়াহাব ও শাহিন।
সংক্ষিপ্ত স্কোর
খাইবার পাখতুন ২০৬/৪ (২০ ওভার)
ফখর ৬৭, মালিক ৫৬*, হাফিজ ৩৬, রিজওয়ান ২৫;
জাহিদ ১/৩২।
সাউদার্ন পাঞ্জাব ১৯৬/৮ (২০ ওভার)
তালাত ৬৩, ইমরান ৩৮*, খুশদিল ৩৪;
শাহিন ৩/৩৬, ওয়াহাব ৩.৩৬।
চ্যাম্পিয়ন খাইবার পাখতুন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




