-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বুধবার তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সকাল ১১ টা ৩০ মিনিটে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচ দিয়ে ২০১৮ সালের পর ফের আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ আয়োজন করতে যাচ্ছে শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
করোনাভাইরাসের বিরতির পর টেস্ট ও টি-২০ খেললেও এখনও ওয়ানডে খেলা হয়নি ক্যারিবিয়ানদের। সফররত দলও বেশ অনভিজ্ঞ। স্কোয়াডের মাত্র পাঁচজন ক্রিকেটারের রয়েছে ওয়ানডে খেলার অভিজ্ঞতা। অর্থাৎ, সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কমপক্ষে ছয়জন ক্রিকেটারের অভিষেক ঘটতে যাচ্ছে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হলেন মিডল অর্ডারের ব্যাটসম্যান রোভম্যান পাওয়েল। এখন পর্যন্ত ৩৪ ওয়ানডে খেলেছেন তিনি।
অনভিজ্ঞ এ দল শেষ সময়ে এসে হারিয়েছে লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রকে। করোনাভাইরাসে আক্রান্ত ওয়ালশ এখন কোয়ারেন্টিনে আছেন। তাই প্রথম ওয়ানডেতে রোভম্যান পাওয়েলের সাথে পেস বোলার আলজারি জোসেফ, সহ-অধিনায়ক সুনীল অ্যামব্রিস আর অধিনায়ক জেসন মোহাম্মদই ক্যারিবিয়ানদের ভরসা।
কাগজে কলমে ফেভারিট বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ পাঁচ ওয়ানডে ম্যাচের পাঁচটিতেই বাংলাদেশ জিতেছে আর সর্বশেষ দশ ওয়ানডে ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় আট ম্যাচে। দীর্ঘদিন বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাওয়া বাংলাদেশও চায় জয় দিয়ে শুরু করতে। বিশেষকরে ম্যাচের শুরুটা দারুণভাবে করতে চায় বাংলাদেশ।
ম্যাচের আগে নতুন অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, "সিরিজ জেতা অবশ্যই জরুরি। কিন্তু আমার যেটা মনে হয় কালকের ম্যাচটা শুরু করাটা সবচেয়ে বেশি জরুরী।"
ওয়েস্ট ইন্ডিজের অনভিজ্ঞ এ দল বাংলাদেশের সামনে ওয়ানডে লিগে ৩০ পয়েন্ট অর্জনের এক সুবর্ণ সুযোগ করে দিয়েছে। তরুণদের যাচাইও করে নিতে পারবে বাংলাদেশ। এছাড়া অধিনায়কত্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষের চাপ নিতে হচ্ছে না তামিম ইকবাল।
এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন 