-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মালিঙ্গার বিদায় বেলায় বাংলাদেশ দলের বোলিং কোচ চম্পকা রমানায়েকে তারকা এই পেসারকে নিয়ে কথা বলেছেন। চম্পকা মনে করেন, লঙ্কান ক্রিকেটের বাকি দিনগুলোতেও মালিঙ্গার মত কেউ আসবেন না।
মালিঙ্গার উঠে আসার পেছনে বড় অবদান চম্পকার। নিজের দশ বছরের ছোট মালিঙ্গাকে তিনিই করে দিয়েছিলেন প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ। সেই শুরু, এরপর পেছনে তাকাতে হয়নি মালিঙ্গাকে। ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়েও নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তীদের কাতারে।
চম্পকা মনে করেন, মালিঙ্গার মত কাউকে ভবিষ্যতেও পাওয়া যাবে না।
তিনি বলেন, ‘তার মত কেউ আসবে না। নিজের জন্য সে একাই লড়েছে। দলের জন্য সে লড়াই করত। তার ব্যক্তিত্ব নিয়েও আমি খুব গর্ব বোধ করি।’
মালিঙ্গার শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে চম্পকা বলেন, ‘তার বিচিত্র বোলিং অ্যাকশন দেখে আমি যখন খুব অবাক হই, তখন তার বয়স ষোলো। এর আগে তার বোলিং অ্যাকশনে কাউকে দেখিনি। তাই সে আমার কাছে বিশেষ হয়ে উঠে।’
‘আমি তার অ্যাকশন পাল্টাইনি কারণ মনে হচ্ছিল সে ভিন্নধর্মী কেউ। সে আমার গল দলে ছিল। ক্রিকেট দারুণ বুঝতে পারত, খুব বুদ্ধিমান ছিল তখনই। তাকে খুঁজে পেয়ে এবং তার উপদেষ্টা হিসেবে কাজ করতে পেরে আমি নিজেই ভাগ্যবান।’- বলেন চম্পকা।