-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শেষ ওভারে প্রয়োজন ১১ রান। প্রথম বলে দৌড়ে প্রান্ত বদল করে মুশফিকুর রহিমকে স্ট্রাইকিং প্রান্তে পাঠালেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক পরপর ২ বলে চার হাঁকিয়ে জয় অনেকটাই নিশ্চিত ভেবে উল্লাসও করে বসলেন। কিন্তু পরের ৩ বলে একে একে সাজঘরে ফেরেন তিন ব্যাটসম্যান, জয়ের খুব কাছে গেলেও টাইগাররা তাই ১ রানের পরাজয়ের গ্লানি এড়াতে পারেনি। মুশফিক বিলাসী শট খেলতে গিয়ে আউট না হলে হয়ত সেই ম্যাচে স্বাগতিক ভারতকে হারের স্বাদ দিতে পারত বাংলাদেশ। মুশফিককে তাই একটু বেশিই পোড়ায় সেই ম্যাচটি।
মুশফিক বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের ভাগ্যবান ব্যক্তিদের একজন আমি; দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার। এখানে নিজেকে যতটুকু উজাড় করে দেওয়া যায় সেই চেষ্টাই করি। পরিশ্রম করলে, চেষ্টা করলে ফলাফলও পাওয়া যায়। আল্লাহর রহমতে গত কয়েকটা বছর খুব ভালো যাচ্ছে। আশা করি ভবিষ্যতেও (কঠোর পরিশ্রম) অব্যাহত রাখতে পারব।’
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেকের সাথেই ব্যাট করেছেন মুশফিক। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে অনেক রেকর্ড পার্টনারশিপে আছে তার নাম। মুশফিক জানিয়েছেন, কোন পার্টনারশিপটি তার কাছে সেরা।
মুশফিক বলেন, ‘আমি বলব আমি সৌভাগ্যবান- বেশ কজন খেলোয়াড়ের সাথে বড় বড় পার্টনারশিপ রয়েছে। সাকিবের সাথে, মুমিনুলের সাথে, আশরাফুল ভাইয়ের সাথে; তামিমের সাথেও ওয়ানডেতে বেশ কয়েকটি বড় পার্টনারশিপ আছে। তবে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে আমি আর মুমিনুল যে পার্টনারশিপ গড়েছিলাম- আমি মনে করি এটাই সেরা। খুবই অল্প রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর এমন পার্টনারশিপ করা অনেক বিশেষ কিছু।’