-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। শুরুতে সাবধানী ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার
দ্বিতীয় উইকেটে অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে সাথে নিয়ে হাল ধরেন এইডেন মারক্রাম। বেশ হাত খুলে খেলতে থাকেন ফাফ ডু প্লেসিস। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা নিজের প্রথম স্পেলে ছিলেন খরুচে। প্রথম তিন ওভারে হজম করেন তিন বাউন্ডারি।দারুণ ডেলিভারিতে মারক্রামকে বোল্ড করেন সাকিব। এ উইকেট দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রান আর ২৫০ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি।
মারক্রাম আর ডু প্লেসিসের ৫৩ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। অসাধারণ ডেলিভারিতে বোল্ড করেন মারক্রামকে। ৫৬ বলে ৪৫ রান করেন তিনি। এরপর হাশিম আমলার বদলে ডাক পাওয়া ডেভিড মিলারকে সাথে নিয়ে ফাফ ডু প্লেসিস যোগ করেন ৪৫ রান। সাবলীল ব্যাটিং করছিলেন ফাফ ডু প্লেসিস। বাংলাদেশের হুমকি হয়ে উঠা এ ব্যাটসম্যানকে ফেরান মেহেদি হাসান মিরাজ। তার অফ ব্রেক ডাউন দ্যা উইকেটে খেলতে গিয়ে বোল্ড হন তিনি। করেন ৬২ রান।
এরপর হাল ধরেন ডেভিড মিলার আর ফন ডার ডুসেন। মোসাদ্দেকের দারুণ এক ডেলিভারিতে ফন ডার ডুসেন পরাস্ত হলেও তা অল্পের জন্য আঘাত হানেনি স্টাম্পে। পরের ওভারে মুস্তাফিজুরের বলে ডেভিড মিলার থার্ড ম্যানে ক্যাচ দিলেও মাহমুদউল্লাহ রিয়াদের ভুলের কারণে জীবন পান। ভাগ্যের সহায় নিয়ে এগিয়ে যেতে থাকেন দুজন।
ডেভিড মিলারকে নিজের পরের ওভারে ফেরান মুস্তাফিজ। পয়েন্টে দারুণ ক্যাচ নেন মিরাজ। ৪৩ বলে ৩৮ রান করে বিদায় নেন তিনি। জেপি ডুমিনিকে এলবিডব্লিউ করলেও তিনি বাঁচেন রিভিউ নিয়ে। মুস্তাফিজের ওপর চড়াও হন ফন ডার ডুসেন। এক ওভারে হাঁকান একটি চার আর ছক্কা। ভয়ঙ্কর হতে থাকা এ ক্রিকেটারকে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন। ৪১ রান করে বোল্ড হন তিনি। ঐ ওভারে উইকেট মেইডেন নেন সাইফুদ্দিন। এরপর আন্দিলো ফেহলুকায়োকেও ফিরিয়ে দেন তিনি। ক্যাচ তালুবন্দী করেন সাকিব।
এরপর ক্রিস মরিস মুস্তাফিজের বলে ফুল্টাসে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন সৌম্য সরকারের হাতে। দক্ষিণ আফ্রিকার শেষ আশা ছিলেন জেপি ডুমিনি। শেষ চার ওভারে রান দরকার ছিল ৫৫। সাইফুদ্দিনের ওভারে দুই চার মারেন ডুমিনি। পরের ওভারেই মুস্তাফিজের বলে বোল্ড হন তিনি। নিভে যায় দক্ষিণ আফ্রিকার আশার প্রদীপ। জয় তখন আনুষ্ঠানিকতা মাত্র। অবশেষে ৩০৯ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।
টাইগারদের বিজয়ের মুহূর্ত দেখুন এখানে-
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ৩৩০/৬, ৫০ ওভার
মুশফিক ৭৮, সাকিব ৭৫, রিয়াদ ৪৬, সৌম্য ৪২
ফেহলুকায়ো ২/৫২, তাহির ২/৫৭, মরিস ২/৭৩
দক্ষিণ আফ্রিকা ৩০৯/৮, ৫০ ওভার
ডু প্লেসিস ৬২, ডুমিনি ৪৫, মারক্রাম ৪৫
মুস্তাফিজ ৩/৬৭, সাইফুদ্দিন ২/৫৭, সাকিব ১/৫০




