-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মুশফিক-মিরাজের প্রাণবন্ত এই ছবি যেন সংবাদ সম্মেলনে মিরাজকে নিয়ে বলা মুশফিকের কথার সারসংক্ষেপ। ছবি: বিডিক্রিকটাইম[/caption]
বিচক্ষণতা, দক্ষতা, পরিসংখ্যান এসবের বিচারে মুশফিকের সাথে মিরাজের মিল খোঁজা বা তুলনা করা অবশ্যই বোকামো। কিন্তু মুশফিকের কাছে মিরাজ শুধুই একজন সতীর্থ নন; কখনও একজন বড় সমর্থক, কখনও দুঃসময় পেছনে ফেলে সুসময় বয়ে আনা সঙ্গী।
বেশ কদিন রান খরার পর অবশেষে টেস্টে রানের দেখা পেয়েছেন মুশফিক। প্রথম দিন ১১১ রান নিয়ে শেষ করে দ্বিতীয় দিন থেমেছেন ২১৯ রানে। তার এই ইনিংস গড়ার পথে দারুণ সঙ্গ দিয়েছেন মিরাজ। অষ্টম উইকেটে দুজনের ১৪৪ রানের দুর্দান্ত অপরাজিত জুটি দলকে এনে দিয়েছে বড় সংগ্রহ, মুশফিককে এনে দিয়েছে ক্যারিয়ারের দ্বিতীয় দ্বি-শতক। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিকের কণ্ঠে লেগে রইল মিরাজকে নিয়ে স্তুতি।
মুশফিক জানিয়েছেন, মিরাজের সঙ্গ সবসময়ই বেশ উপভোগ করেন তিনি। শুধু তা-ই নয়, মুশফিকের চোখে মিরাজ বেশ প্রাণবন্ত ও মজার এক ‘পার্টনার’। স্বীকার করেছেন তার ডাবল সেঞ্চুরির ইনিংসে মিরাজের অবদানের কথাও।
মুশফিক বলেন, ‘মিরাজের সঙ্গে ব্যাটিং আমি সব সময় উপভোগ করি। ও প্রাণবন্ত একজন সঙ্গী। বেশ মজার চরিত্র। ওর মতো একজন খেলোয়াড় মাঠে থাকা সব সময়ই উপভোগ্য।’
‘ও আমাকে যেভাবে বোঝাচ্ছিল মনে হচ্ছিল, ও দুইশ রানে ব্যাট করছে, আমি মাত্র ক্রিজে এসেছি।’- বলেন মুশফিক।
২১ বছর বয়সী সতীর্থের মাঝে মুশফিক দেখছে অমিত সম্ভাবনা। মিরাজের ৬৮ রানের ইনিংস দর্শনের পর মুশফিকের অভিমত, ভবিষ্যতে
তিনি বলেন, ‘একটা ব্যাপার ভালো লাগছে- টেস্টে ওর দুইটা ফিফটি, দুইবারই ওর সাথে আমি ক্রিজে ছিলাম। আর একটা ও মিস করেছে। গল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আমাদের প্রথম টেস্টে মনে হয় ৪৫ রান করেছিল।’
ঐ ম্যাচে মিরাজ আউট হয়ে যাওয়ায় সেঞ্চুরি পাননি মুশফিক! হ্যাঁ, তার এমন দাবি জুনিয়রের প্রতি অগাধ আস্থার প্রকাশ ঘটানোর মাধ্যমেই। মুশফিক বললেন, ‘ঐ ম্যাচে আমার একশ মিস হয় ওর কারণে। কারণ, ও আউট হয়ে যাওয়ার পর আমি আর কোনো পার্টনার পাইনি। আজকে ওকে বলছিলাম, আমার দুইশ হওয়া পর্যন্ত অন্তত তুই থাকিস।’
প্রাণবন্ত ক্রিকেটার মুশফিক মাঠে থাকেন চনমনে, করেন খুনসুটি, ফাজলামো। মুশফিক বলেন, ‘মিরাজ সবই জানে। একটা দূরের বল খেললে বলে- ভাই আমি তো দূরের বল খেলে দিছি। আমি বলি, তুই তো জানিস, তাও কেন খেলিস। ও খুব মজার ছেলে। ওর সাথে ব্যাটিং করতে আমার সব সময়ই আনন্দ লাগে।’





