-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে গুঁটিয়ে যায় জিম্বাবুয়ে। পরে ম্যাচের দ্বিতীয় দিন ৩ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে টাইগাররা। তৃতীয় দিনে আজ (সোমবার) মুমিনুল ৭৯ এবং মুশফিক ৩২ রান নিয়ে আবার ব্যাট করতে নামেন।
মুশফিকের দ্বিশতকের পর ৬ উইকেটে দলীয় ৫৬০ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল। যেখানে মুশফিক ২০৩ এবং তাইজুল অপরাজিত থাকেন ১৩ রান নিয়ে।
শেষ বিকেলে বাংলাদেশ থেকে ২৯৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নামে জিম্বাবুয়ে। যেখানে ইনিংসের দ্বিতীয় বলেই সফরকারী শিবিরে আঘাত হানেন টাইগার স্পিনার নাঈম হাসান। শূন্য রানে ফেরান ওপেনার মাসভাউরেকে। পরের বলেই নাঈমের শিকার নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা টিরিপানো।
পরে দলকে আর কোনো বিপদ হতে না দিয়ে ৯ রানে দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে। বাংলাদেশ থেকে ২৮৬ রান পিছিয়ে কাসুজা ৮ এবং টেলর ১ রান নিয়ে আগামীকাল ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: প্রথম ইনিংস- ২৬৫/১০
আরভিন ১০৭, মাসভাউর ৬৪, চাকাভা ৩০; নাঈম ৪/৭০, রাহী ৪/৭১, তাইজুল ২/৯০।
দ্বিতীয় ইনিংস- ৯/২
কাসুজা ৮*, টেলর ১*; নাঈম ৪/২।
বাংলাদেশ: প্রথম ইনিংস ৫৬০/৬ ডিক্লেয়ার
মুশফিক ২০৩*, মুমিনুল ১৩২, শান্ত ৭১; লোভু ২/১৭০, তাসুমা ১/৮৫।