-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কেন এমন স্যালুট জানাচ্ছিলেন কটরেল? চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। চারবারই উদযাপনের অংশ হয়ে থাকল এই স্যালুট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন কটরেলই। ম্যান অব দ্যা ম্যাচের অ্যাওয়ার্ড পাওয়া এই ক্রিকেটার তখন জানান তার স্যালুটের কারণ।
জ্যামাইকার ডিফেন্স ফোর্সের একজন সেনা কটরেল। সেখানে সাফল্যের উদযাপনে স্যালুট দেওয়ার রীতি। ডিফেন্সের সৈন্য ক্রিকেট মাঠের সৈন্যতে রূপ নিলেও বদলাচ্ছে না উদযাপনের রীতি।
কটরেল বলেন, ‘স্যালুটটা যেভাবে এসেছে- আমি জ্যমাইকান ডিফেন্স ফোর্সের একজন সেনা। সফলতার পর সতীর্থদের কৃতিত্ব জানানোর একটি উপায় এয় স্যালুট দেওয়া। ক্রিকেটে আমি আন্তর্জাতিক পর্যায়ে একটি দায়িত্ব পালন করি। তাই এখানেও কৃতজ্ঞতা জানানোর একটি উপায় এই স্যালুট।’
ম্যাচে দুর্দান্ত বল করেছেন কটরেল ও তার সতীর্থরা। যেন টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলা দলই নয় এটি! কটরেল জানিয়েছেন, ভালো করার পেছনের গল্প, ‘আমাদের পরিকল্পনা ছিল অ্যাটাকিং বল করা- যেভাবে আমরা সবসময় করে থাকি। ইয়র্কার, লেংথ, শর্ট- যেমনই হোক; অ্যাটাকিং বল করতে হবে। এই পরিকল্পনা কাজে লেগেছে।’
তিনি বলেন, ‘পেসারদের জন্য এখানকার উইকেট স্বর্গ নয়। তাই আমাদের ভেবেচিন্তে বল করতে হয়। 