-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সেই নতুন খেলোয়াড় হলেন হারদুস ভিলজয়েন। ২৯ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মূলত ডানহাতি পেসার হিসেবে খেলে থাকেন। ফাইনালে ওঠার লড়াইকে সামনে রেখে নিজেদের বোলিং আক্রমণের শক্তি বাড়াতে তাকে দলভুক্ত করেছে চিটাগং ভাইকিংস।
আন্তর্জাতিক ক্রিকেটে ভিলজয়েন খুব পরিচিত কোনো মুখ না হলেও তিনি দাপিয়ে বেড়ান বিভিন্ন দেশের টি-২০ লিগে। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি টেস্ট খেলা এই পেসার গতির সাথে বাউন্সার দিয়ে নাকাল করতে পারেন ব্যাটসম্যানদেরকে। ডার্বিশায়ারে কোলপ্যাক চুক্তির কারণে আন্তর্জাতিক ক্রিকেট স্থবির হয়ে পড়া এই ক্রিকেটারের খ্যাতি রয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে।
এখন পর্যন্ত ৮৭টি টি-২০ ম্যাচ খেলা ভিলজয়েন মোট ৮৪টি উইকেট শিকার করেছেন। এই ফরম্যাটে গড়ে প্রতি ১৫.৬৬ রানের খরচায় একটি করে উইকেট শিকার করেছেন তিনি। ইকোনোমি রেট ৭.৮১, একবার ইনিংসে শিকার করেছিলেন পাঁচটি উইকেট।
আসরে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ভিলজয়েনের দল চিটাগং ভাইকিংস জয় পেয়েছে ৭টি ম্যাচে। ১৪ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করা দলটি শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে 