-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ভারতের কাছে আবারও হারের পর বাংলাদেশ ঐ ম্যাচে মাঠে নামবে আত্মবিশ্বাসের পারদ একটু তলানিতে নিয়ে। অবশ্য একই পরিণতি নিয়ে নামবে লঙ্কানরাও। সেই সাথে আরও একটি ব্যাপার, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সর্বশেষ দেখায় জিতেছিল বাংলাদেশই। এইসব হিসেবনিকেশ কষেই হয়ত, বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ্ রিয়াদ ঐ ম্যাচে চাপ বহন করা দল হিসেবে দেখছেন শ্রীলঙ্কাকেই।
বুধবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, 'নতুন দিনে সবকিছুই নতুন হবে। তবে চাপের কথা বললে হয়ত সেটা শ্রীলঙ্কাই অনুভব করবে। তাদের ঘরের মাঠ। তাদের দর্শক। প্রত্যাশা বেশি। আবার দর্শকের সমর্থন একটা শক্তিও।'
তিনি বলেন, 'আমাদের জন্য নতুন একটি খেলা। নতুনভাবে মাঠে নেমে পরিকল্পনা কিভাবে কাজে লাগাতে পারি, সেটা নিয়েই ভাবতে হবে।'
ভারতের বিপক্ষে হওয়া ভুলত্রুটি শুধরেই ফাইনালের পথে এগোতে চায় বাংলাদেশ, 'আজকে আমাদের অনেক কিছুই ঠিক হয়নি। তবে সেসব নিয়ে বেশি ভাবলে বরং ক্ষতি হবে। যে জায়গাগুলোয় আমরা উন্নতি করতে পারি এবং পরের ম্যাচে কাজে লাগাতে পারি, সেগুলো ভাবতে হবে।'
হারের কারণ হিসেবে অধিনায়ক দোষারোপ করছেন টপ অর্ডারের ব্যর্থতাকেও। আগের ম্যাচে দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, 'আগের ম্যাচে টপ অর্ডার ভালো করেছে বলেই জিতেছি। আজ হয়নি।মাঝে আমার আর মুশফিকের মধ্যে জুটিটা বড় করা দরকার ছিল। আমি বাজে বলে আউট হয়েছি। ওটাকে ছক্কা মারা উচিত ছিল। তবে এই ম্যাচ নিয়ে আর বেশি না ভেবে পরের ম্যাচটা নিয়ে ভাবা উচিত। যে জায়গাগুলোতে কাজ করা দরকার, সেগুলো নিয়ে কাজ করলে, পরিকল্পনা মেনে খেলতে পারলে, ভালো কিছু সম্ভব।'