-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬ টি টেস্ট খেলেছেন স্টেইন। শিকার করেছেন ৪১৯ উইকেট। ১০০ টেস্ট ম্যাচ খেলা ও ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করতে চান তিনি। ২০১৯ বিশ্বকাপেও খেলার ইচ্ছা পুষছেন এই পেসার।
ইএসপিএন ক্রিকইনফোকে স্টেইন বলেন, "দক্ষিণ আফ্রিকার হয়ে অথবা আইপিএলে অনেক বছর ধরে খেলতে পেরে আমি খুশি।"
"আমি কিছু নির্দিষ্ট বিষয় অর্জন করতে চাই। ১০০ টেস্ট ম্যাচ খেলতে পারাটা অসাধারণ হবে এবং ৫০০ উইকেট শিকারটাও দুর্দান্ত বিষয়।"
চলতি মাসের ২৭ তারিখ ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পা দিবেন স্টেইন। তার চেয়ে কম বসে ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তারই সতীর্থ এবি ডি ভিলিয়ার্স এবং মরনে মরকেল। স্টেইনের ভাবনায় এখন অবসর নেই। ৩৮ থেকে ৩৯ বছর পর্যন্ত খেলে যেতে পারবেন বলে মনে করেন তিনি।
স্টেইন বলেন, "আমার বয়স ৩৫। এই বয়সেও আমি আরো অনেক ক্রিকেট খেলতে চাই। আমি মনে করি এটি আমি ৩৮ বছর বয়স পর্যন্ত চালিয়ে নিতে পারব। এমনকি ৩৯ পর্যন্তও। "
শ্রীলঙ্কা সিরিজে একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে স্টেইনের। আর মাত্র তিনটি উইকেট শিকার করলেই টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হবেন তিনি। টপকে যাবেন ৪২১ উইকেট শিকার করা সাবেক ক্রিকেটার শন পোলককে। আগামী মাসের ১২ তারিখ গলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। কলম্বোতে সিরিজের শেষ টেস্ট হবে ২০ জুলাই থেকে।





