-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টানা চার ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া[/caption]
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার পক্ষে শুভ সূচনা করেন পাথুম নিসাঙ্কা ও দানুশকা গুনাথিলাকা। গুনলাথিলাকাকে শিকার করে ৩৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যাস্টন অ্যাগার। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন নিসাঙ্কা। ২১ বলে ২৭ রান করে কুশল রান-আউট হলে ভেঙে যায় এই জুটি।
তৃতীয় উইকেটেও চরিথ আসালঙ্কাকে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন নিসাঙ্কা। আসালঙ্কা আউট হলে ভাঙে তাদের জুটি। দীনেশ চান্দিমালের সাথে ৩ রান যোগ করার পর অবশেষে আউট হন নিসাঙ্কা। ৪০ বলে ৪৬ রান করেন এই ওপেনার। এরপর চামিকা করুনারত্নে ৭ বলে ১৪ রান করা ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরেই প্রবেশ করতে পারেননি।
নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৮ উইকেটে ১৩৯ রান। ঝাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন দুইটি করে এবং অ্যাগার ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট পান।
[caption id="attachment_192262" align="aligncenter" width="550"]
৩৯ বলে ৪৮ রান করে ম্যাচসেরা হয়েছেন ম্যাক্সওয়েল[/caption]
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরে-সুস্থে শুরু করে অস্ট্রেলিয়া। ১৯ রানের মাথায় আউট হন বেন ম্যাকডারমট, করেন ১০ বলে ৯ রান। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫ বলে ২ রান করে বিদায় নেন। ইনিংস উদ্বোধন করতে নামা অ্যাগার ৩১ বলে ২৬ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নিলে ৪৯ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
চতুর্থ উইকেটে ৭১ রানের জুটি গড়েন গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিস। ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে ইংলিস আউট হলে ভাঙে এই জুটি। ইনিংসের বিধ্বংসী ইনিংসে ছিল তিনটি চার ও দুইটি ছক্কা। মার্কাস স্টয়নিসকে সাথে নিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন ম্যাক্সওয়েল। ৩৯ বলে ৪৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ম্যাক্সওয়েল।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১৩৯/৮ (২০ ওভার)
নিসাঙ্কা ৪৬, মেন্ডিস ২৭, আসালঙ্কা ২২;
ঝাই ২/২০, কেন ২/৪৪।
অস্ট্রেলিয়া ১৪৩/৪ (১৮.১ ওভার)
ম্যাক্সওয়েল ৪৮*, ইংলিস ৪০, অ্যাগার ২৬;
লাহিরু কুমারা ২/২২।
অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 