-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৪ উইকেটে ৪৫১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা নিউজিল্যান্ড তৃতীয় দিন থামে ৭১৫ রানে গিয়ে। নিজেদের ইতিহাসের সেরা স্কোর গড়ার ইনিংসে দলটি হারায় মাত্র ৬টি উইকেট। ইনিংস ঘোষণার আগে বাংলাদেশি বোলারদের রীতিমত তুলোধুনো করেছেন কিউই ব্যাটসম্যানরা।
শতকের খুব কাছে গিয়ে দ্বিতীয় দিনের বিরতি নেওয়া অধিনায়ক কেন উইলিয়ামসন তুলে নিয়েছেন দ্বি-শতক। ২৫৭ বলের মোকাবেলায় ঠিক ২০০ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ডাবল সেঞ্চুরির পরই দল ইনিংস ঘোষণা করে। এছাড়া নেইল ওয়াগনার ৩৫ বলে ঝড়ো ৫৩ রান, বিজে ওয়াটলিং ৬৭ বলে ৩১ ও কলিন ডি গ্র্যান্ডহোম ৫৩ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন।
নির্বিষ বোলিং দিয়ে ইনিংসে মাত্র দুটি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। আগেরদিনই ২ উইকেট তুলে নেওয়া সৌম্য সরকার তৃতীয় দিন আর কোনো উইকেট পাননি।
নিউজিল্যান্ডের ৪৮১ রানের বিশাল লিডকে সামনে রেখে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে দিচ্ছিল ভালো শুরুর ইঙ্গিত। 