-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বছর দুয়েক আগেও অস্ট্রেলিয়া ক্রিকেট দল মানেই ছিল আগ্রাসী ক্রিকেট। এই আগ্রাসী ক্রিকেট দিয়েই দলটি ২০১৫ সালে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করে। তবে সেই অস্ট্রেলিয়া দল এখন এতই রক্ষণাত্মক হয়ে পড়েছে যে প্রতিপক্ষ অনেক খেলোয়াড়ের কাছ থেকে এ নিয়ে নিন্দা শুনতে হচ্ছে।
বিভিন্ন বিতর্কে অবস্থান নিয়ে শঙ্কায় পড়া অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া সম্প্রতি খেলোয়াড় সততা, নমনীয়তা ও ভদ্রতার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছিল। তবে দেশটির সাবেক অধিনায়কের ক্লার্কের মতে, সবার কাছে পছন্দের দল হয়ে না ওঠে আগ্রাসী ক্রিকেটই চালিয়ে যাওয়া উচিত বিশ্বের অন্যতম সেরা ও সফল ক্রিকেট দলটির।
ক্লার্ক বলেন, ‘পছন্দের দল হয়ে ওঠা নিয়ে দুশ্চিন্তা বন্ধ করা উচিত অস্ট্রেলিয়ার। ওরা কঠোর অস্ট্রেলিয়ান ক্রিকেটই খেলুক। কেউ পছন্দ করুক আর না করুক, এটা আমাদের রক্তে।’
ক্লার্কের মতে, আগ্রাসী মনোভাব ত্যাগ করে খেলতে গেলে জয়ের দেখা পাবেন না অস্ট্রেলিয়া। তিনি বলেন, ‘এটা (আগ্রাসী মানসিকতা) ছাড়লে আমরা হয়তো বিশ্বে সবার পছন্দের দল হতে পারব। কিন্তু কিছু জিততে হবে না। ম্যাচ জিততে পারব না। ছেলেরা কিংবা মেয়েরা কিন্তু জিততে চায়।’
এদিকে ক্লার্কের এই মতামত মোটেও পছন্দ হয়নি দেশটির আরেক সাবেক অধিনায়ক সাইমন ক্যাটিচের, যিনি ইতিপূর্বেও ক্লার্কের সাথে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্বে মেতেছিলেন। ক্লার্ক বোর্ডের বার্তা বুঝতেই পারেননি, এমনটি উল্লেখ করে ক্যাটিচ বলেন, ‘আরও একবার আমরা দেখলাম কেউ একজন বিষয়টি বুঝতে পারেনি। এত কিছুর মধ্যে সবাই যেটি ভুলে বসে আছে, আমরা প্রতারণা করেছি। আর প্রতারণা করে ধরাও পড়েছি। তাই মনোভাব পরিশোধন করে যত দ্রুত সম্ভব দলের সম্মান ফেরানোই লক্ষ্য হওয়া উচিত। আমরা কিন্তু কয়েক বছর ধরেই মাঠে আচার-ব্যবহারের দিক থেকে সবচেয়ে অপছন্দের দল। আর কেপটাউন (বল টেম্পারিংয়ের সেই ম্যাচ) তার শীর্ষে।’