-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জয়াসুরিয়ার বিপক্ষে অভিযোগ আনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। অ্যান্টি করাপশোন ইউনিটকে যথাযথ সহায়তা না করায় তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। বিবৃতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্য ১৪ দিন সময় দেওয়া হয় জয়াসুরিয়াকে।
এরই ধারাবাহিকতায় এই ক্রিকেট তারকার দাবি, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মোটেও সঠিক নয়।
জয়াসুরিয়া বলেন-
‘অভিযোগে বলা হয়েছে আমি তথ্যপ্রমাণ দিয়ে সহযোগিতা করিনি। তদন্তেও সহযোগিতা করিনি। আমি ক্রীড়া ক্ষেত্রে সব সময় সৎ ও স্বচ্ছতার মানদণ্ডে কাজ করে এসেছি। যা ভবিষ্যতেও করবো। কিন্তু যেসব অভিযোগ আনা হয়েছে এটা কোনওভাবে ম্যাচ ফিক্সিং, পিচ ফিক্সিং ও দুর্নীতি সংশ্লিষ্ট কোনও বিষয় নয়।’
জয়াসুরিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল মূলত দুটি কারণে। বিখ্যাত এই ক্রিকেট ব্যক্তিত্ব যে দুটি নীতি ভঙ্গ করেছেন সেগুলো হল- ১. আত্মপক্ষ সমর্থন ছাড়াই এসিইউর কোনো তদন্তে সহায়তা না করা কিংবা সহায়তা করতে ব্যর্থ হওয়া বা অপারগতা প্রকাশ করা ও তদন্তের স্বার্থে এসিইউর চাহিদা অনুযায়ী কোনো তথ্য বা ডকুমেন্ট সরবরাহ না করা এবং ২. প্রমাণ বা দলিল গোপন করে, বিকৃত করে কিংবা নষ্ট করে এসিইউর অধীনস্থ কোনো তদন্ত কার্যক্রমকে আটকে রাখা বা বিলম্ব করা।
এর মধ্যে প্রথম অভিযোগটি আর্টিকেল ২.৪.৬ অনুযায়ী এবং দ্বিতীয় অভিযোগটি আর্টিকেল ২.৪.৭ অনুযায়ী আনা হয়েছে।
নিজের অবস্থান পরিস্কার করার জন্য কিংবা অভিযোগ প্রত্যাখ্যান করার জন্য ১৪ দিন সময় পেয়েছেন জয়াসুরিয়া, যা গণনা করা হবে অভিযোগ দাখিলের দিন অর্থাৎ ১৫ অক্টোবর থেকেই। এই সময়ের মধ্যে বিষয়টি নিয়ে নতুন করে ঘাঁটাঘাঁটি করবে না আইসিসি। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিজেকে নির্দোষ দাবি করতে না পারলে বেশ হ্যাপা পোহাতে হবে ১১০টি টেস্ট, ৪৪৫টি ওয়ানডে ও ৩১টি টি-২০ ম্যাচ খেলা ক্রিকেটারকে।