-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সংবাদ সম্মেলনে মুমিনুল। ছবিঃ এএফপি[/caption]
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। বিসিবি প্রধান নাজমুল হাসানের মতে যুব বিশ্বকাপের এই দলটি ছিল সবচেয়ে বেশি গোছানো এবং সঠিক পরিকল্পনা করেই এগিয়েছে বিসিবি। অবশ্য ভুলও বলেননি বিসিবি প্রধান। গত দুই বছর যে পরিশ্রম এবং প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ মঞ্চে খেলেছে সে হিসেবে বিশ্বকাপের যোগ্য দাবিদার ছিল আকবররা।
তবে ফাইনালে সবচেয়ে বেশি নজরে এসেছে তরুণদের আগ্রাসন মনোভাব। কীভাবে একটি দল, সঠিক পরিকল্পনা করলে মাঠে সাফল্য পাওয়া যায়, ফাইনালে ভারতকে হারিয়ে সেটিই প্রমাণ দিয়েছে আকবররা। আর বর্তমানে এটিরই সবচেয়ে বড় অভাব জাতীয় দলে। গত কয়েকটি সিরিজে ধারাবাহিক বাজে খেলেছে বাংলাদেশ। ছোটদের কাছ থেকে এই শিক্ষাটা নিতে চান টেস্ট দলের অধিনায়ক মুমিনুল।
“যারা এই দলে খেলেছে, তারা সাফল্য পেতে ভীষণ ক্ষুধার্ত ছিল। দুই বছর ধরে দলের সবাই একসঙ্গে ছিল। একজন আরেকজনকে জানা, ভালো যোগাযোগ, একে অপরের ওপর আস্থা রাখা, কাল যেভাবে একজন আরেকজনকে উৎসাহ দিচ্ছিল, প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাচ্ছিল, এসব ভালো ভালো দিক ছিল। ওদের কাছ থেকে এদিক দিয়ে শেখার আছে আমাদের।”
বড়রা না পারলেও ছোটরা ঠিকই আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্টে জিতে দেখিয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এটিই সেরা অর্জন। ছোটদের এই অর্জনকে ছোট করে দেখছেন মুমিনুল। তার আশা এখান থেকে বেশ কয়েকজন ক্রিকেটার উঠে আসবে জাতীয় দলে।
“এটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এটির চেয়ে বড় অর্জন এই মুহূর্তে হতে পারে না। ওদের অভিনন্দন জানাতেই হয়। আশা করি এই বিশ্বকাপে খেলা ছয়-সাতজন খেলোয়াড় পাব আমরা, যারা বাংলাদেশ দলকে এগিয়ে নেবে ভবিষ্যতে।”