-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ম্যাচের প্রথম দিন টস জিতে ফিল্ডিং নিয়ে সবাইকে অবাক করেছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল, সেটা প্রমাণ হতে বেশি সময় লাগেনি। টেস্টের প্রথম দিন জুড়ে মাত্র একটি উইকেটের পতন ঘটাতে পেরেছিল বাংলাদেশ। সেটিও ছিল রান আউট। আর সবার মতো আতাহার হারের প্রথম ও প্রধান কারণ হিসেবে দেখছেন টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে। তাইজুলকে একাদশে না রাখা আতাহারের চোখে পরাজয়ের আর এক কারণ।
গতকাল (০২ অক্টোবর) ম্যাচ শেষে সুপার স্পোর্টসের বিশ্লেষণে আতাহার বলেন, "আমি মনে করি এখানে দুটি ভুল করেছে বাংলাদেশ দল। প্রথমত, টসে জিতে ফিল্ডিং নেয় এবং দ্বিতীয়ত, তাইজুল ইসলামকে একাদশে না রাখা। তারা মনে করেছিল পিচে অনেক পেস ও বাউন্স থাকবে। বাংলাদেশ হতাশ হবে তাদের পারফর্মেন্সে। কারন এমন কন্ডিশনে তারা ঘরের মাঠে খেলে থাকে।”
বোলারদের পাশাপাশি হতাশ করেছে টাইগার ব্যাটসম্যানরাও। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ৯০ রানে। ব্যাটসম্যানদের এমন আত্মসমর্পণের উত্তর যেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারের কাছেও নেই। তিনি বলেন, "আমি কারন খুঁজে পাচ্ছি না, এমন উইকেটে কেন ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেনি । এছাড়া যেভাবে তারা আউট হয়েছে, সেটাও একটি চিন্তার বিষয়। ভালো বলে আউট হলে কোন অভিযোগ ছিল না। যেই বল উইকেট পাওয়ার যোগ্য নয়, এমন সব বলে তারা উইকেট দিয়ে এসেছে।”
সব ভুলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এমনটিই প্রত্যাশা জানিয়েছেন আতাহার।