-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
এই দিনটির জন্য আশরাফুলকে করতে হয়েছে দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে সে কাঙ্ক্ষিত ‘মুক্তি’ যখন দ্বারপ্রান্তে, আশরাফুল সবচেয়ে বেশি মিস করছেন ওপারে পাড়ি জমানো তার বাবাকে। সম্প্রতি এক ভিডিও বার্তায় এমনটাই জানান তিনি।
ক্রিকেটে ফিরতে মুখিয়ে থাকা আশরাফুল বর্তমানে রয়েছেন লন্ডনে। সেখানেই নিজেকে আরও তৈরি করছেন তিনি। আর নিষেধাজ্ঞা শেষে আপাতত তার লক্ষ্য আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএল।
আশরাফুল বলেন, ‘ক্রিকেটে ফিরতেই লন্ডনে আছি। এখানে একটা লিগে খেলছি, ব্যায়াম করছি। আমার এখন অনেক বেশি ম্যাচ খেলা দরকার। সেপ্টেম্বরে জাতীয় লিগ টার্গেট করছি। ওখানে ভালো করার জন্য চেষ্টা করছি।’
দুই বছর আগে বাবাকে হারিয়েছেন আশরাফুল। সন্তানের দুঃসময় দেখে যাওয়া বাবা আবদুল মতিন এই সুখবর দেখলে নির্দ্বিধায় অনেক খুশি হতেন। আশরাফুল তাই অনুভবে হাতড়ে ফিরছেন বাবাকে। নিষেধাজ্ঞার সময়ে যারা তার পাশে ছিলেন, তাদের জানিয়েছেন ধন্যবাদ। যদিও দেশের ক্রিকেটের একসময়ের সেরা বিজ্ঞাপন এও জানিয়েছেন, গত পাঁচ বছর তার জন্য অনেক কঠিন ছিল।
আশরাফুল বলেন, ‘এই দিনটায় আসলে আব্বা থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। আব্বা আজকে নাই, দুই বছর হচ্ছে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ফেরার। অবশ্যই এই পাঁচটা বছর আমার জন্য খুবই কঠিন ছিল। বিশেষ করে প্রথম দিক দিয়ে, যখন আমি খেলতে পারছিলাম না। সেই সময়টা অনেক বেশি কঠিন ছিল আমার জন্য। এখন আল্লাহ্র রহমতে ভালো লাগছে যে সব বাধা উঠে গিয়েছে। তবে এই সময়টায় আমার পরিবারের সদস্যরা, আমার বন্ধুবান্ধব আমাকে অনেক সমর্থন দিয়েছে, সাহস জুগিয়েছে।’
আশরাফুলের ফিক্সিং কাণ্ডের পর অনেকেই তাকে বিশ্বাসঘাতক বলে থাকেন। সমর্থকদের অনেকেই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে সতীর্থদের কাছ থেকে আশরাফুল পেয়েছেন বেশ সমর্থন। একসময় যাদের সাথে জাতীয় দলে খেলেছেন, তারা দুঃসময়ে যুগিয়েছেন সাহস এবং প্রেরণা। সেই সাথে ছিলেন বোর্ডের কর্তাব্যক্তিরাও।
টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়রাও আমাকে অনেক সমর্থন দিয়েছে, ভরসা দিয়েছে। যখনই দেখা হয়েছে সবাই স্বাভাবিকভাবেই কথা বলেছে। দলের সাথে যে দূরত্বটা গত দুই বছরে ঘরোয়া ক্রিকেট খেলে অনেকটাই মিটিয়ে নিয়েছি। সামনের মৌসুমগুলোয় ভালো খেললে বাকি থাকা দূরত্বটাও শেষ হয়ে যাবে আশা করি। আমার নিষেধাজ্ঞার সময়টায় বিসিবি সভাপতি থেকে শুরু করে সবাই আমাকে অনেক সাহায্য করেছেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’
নিষেধাজ্ঞা শেষ হবে ১২ আগস্ট। অর্থাৎ, ১৩ আগস্ট থেকে জাতীয় দলের হয়ে খেলতে কিংবা বিপিএলে খেলতে আর কোনো বাধা থাকবে না আশরাফুলের। তবে এই সুসংবাদের মধ্যেও এটা আশরাফুল জানেন, এই মুহূর্তে জাতীয় দলে ফেরা অনেক কঠিন তার জন্য। দলে এখন অনেক প্রতিযোগিতা, যথারীতি প্রতিযোগী। তাই পারফরম্যান্সই কেবল পারে দলে সুযোগ এনে দিতে।
আশরাফুল বলেন, ‘জাতীয় দলে সুযোগ পাওয়াটা অবশ্যই অনেক কঠিন হবে। তবে আমি যদি পারফর্ম করতে পারি তাহলে 




