-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সেই নিদাহাস ট্রফির শুরুতে বিসিবি প্রধান জানালেন সিরিজ শেষেই কোচ নিয়োগ দেওয়া হবে। তারপর বললেন এপ্রিলেই আসছে নতুন কোচ। এবার আবারও সময়ক্ষেপণের আশঙ্কা দেখা যাচ্ছে। তার মানে খুব শীঘ্রই নতুন কোচ পাওয়ার আশা নেই বললেই চলে। দলের মূল কর্তাটি যদি না থাকেন তাহলে দলের অবস্থা ভাল হবে এমন আশা করাই ঠিক নয়। সে ক্ষেত্রে বিসিবি প্রধান সত্য কথাই বলেছেন। কিন্তু এই পরিস্থিতির দায় কি তার বা বিসিবি’র এড়িয়ে যাওয়ার সুযোগ আছে?
বিসিবি প্রধান শুক্রবার (২৭ এপ্রিল) বললেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ নিশ্চিত ভালো করবে, এটা বলা কঠিন। এখন বাংলাদেশ ভালো খেলছে। কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক দলই ভালো খেলছে। জিততে হলে দুটি জিনিস দরকার- ভালো খেলোয়াড় আর ভালো দল। ভালো খেলোয়াড় আছে কিন্তু আমাদের পুরো দল এখনো প্রস্তুত নয়। সেদিক দিয়ে অনেক পিছিয়ে আছি অনেক দল থেকে।’
প্রশ্ন হলো বাংলাদেশ অনেক পিছিয়ে আছে কেন সেই প্রশ্নের জবাব তো তার কাছেই থাকার কথা। দলের মধ্যে সেই জয়ের স্পৃহা কমে গেছে। আর অন্য কোন দেশের প্রধান কোচ নিয়োগ কি বাকি আছে এখনো? না, নেই। শুধু বাংলাদেশেই এই অবস্থা। কোথায় দলের মধ্যে দারুণ একটা বন্ডিং গড়ে উঠবে, তা না, বরং কেমন অগোছালো হয়ে উঠছে দিনদিন। দলের মূল কোচ ঠিক এই কাজটিই করেন। দলের সবাইকে একসূত্রে গাঁথা। কিন্তু পদটি যদি দিনের পর দিন খালি থাকে তবে মূল কাজটি কে করবেন?
সিনিয়রদের সাথে জুনিয়রদের একটা দূরত্ব আজকাল দেখা যাচ্ছে। সিনিয়র ক্রিকেটার যারা আছেন তাদের নিবেদন নিয়ে কোন সংশয় নেই। কিন্তু, কোচের দায়িত্ব তো আর তারা পালন করবেন না। সেই অভিজ্ঞতাও তাদের নেই। আর জুনিয়রদের পিছনে সময় দেওয়ার সুযোগও তাদের হাতে খুব কম। নিজেদের খেলায় মনোযোগ দিয়ে আবার জুনিয়রদের জন্য কষ্ট করা কষ্টসাধ্য কাজ। আর জয়ের জন্য যে পরিকল্পনার প্রয়োজন তা একজন অভিজ্ঞ কোচের চেয়ে খেলোয়াড়রা ভাল বুঝেন না। ফলে কোচবিহীন অবস্থায় এই দলের পক্ষে ভাল করা আদৌ সম্ভব নয়।
বিসিবি প্রধানের আরও একটা কথা খুব অদ্ভুত মনে হয়েছে। বিশ্বকাপটা হবে
প্রধান কোচ এবং অন্য কোচিং স্টাফ নিয়োগে যদি আরও সময়ক্ষেপণ করা হয় তাহলে হতাশার মাত্রা আরও বাড়বে। কেননা, খেলোয়াড়দের সাথে কোচিং স্টাফের ভাল বোঝাপড়ার প্রয়োজন সবার আগে, তারপর খেলোয়াড়দের সেরাটা বের করে আনা, আর দুর্দান্ত একটা জয়ের রেসিপি (পরিকল্পনা)। আর এসব এখনও অনেক দূরে রেখে হতাশা প্রকাশ করা ছাড়া আর গতি কি? কিন্তু দায়িত্বে থেকে দায় এড়ানোর সুযোগ নেই।





