-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মিঠুনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১৪ সালের দিকে হলেও শুরুর দিকে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। যেগুলো খেলেছেন সেগুলোতেও যে খুব আলো ছড়িয়েছেন সেরকমও বলা যাবে না। পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন দল থেকে। মিঠুন আবারো দলের বিবেচনাতে আসেন ২০১৮ সালের দিকে, এশিয়া কাপে। এশিয়া কাপের আগে বাংলাদেশ 'এ' দলের হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে জায়গা পান এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে।
এরপর থেকে এখনো পর্যন্ত প্রায় নিয়মিতই খেলে যাচ্ছেন মিঠুন। একাদশে হয়ত সুযোগ পাচ্ছেন না সবসময়, কিন্তু স্কোয়াডে জায়গা পাচ্ছেন হরহামেশাই। তবে এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মিঠুনের পারফরম্যান্স চরম হতাশাজনক।
ওয়ানডেতেই সবচেয়ে বেশি সুযোগ পেয়েছেন মিঠুন। ৩৪ ওয়ানডে খেলে ফিফটি করেছেন ৬টি, সেঞ্চুরির মুখ এখনও দেখতে পারেননি। গড় সাড়ে ২৭ আর স্ট্রাইকরেট সাড়ে ৭৭, আধুনিক ক্রিকেট বিবেচনায় 'ভালো' বলার জো নেই। ২০১৮ সালে টেস্ট অভিষেক হওয়ার পর টেস্ট খেলেছেন ১০টি, সাড়ে ১৮ এর গড় হাস্যরস জোগাচ্ছে, ফিফটি আছে ২টি, নেই কোনো সেঞ্চুরি। টি-টোয়েন্টির অবস্থা তো আরো নাজুক। ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফিফটির দেখা পাননি এখন পর্যন্ত। ১০ এর ওপরের গড় আর ১০০ এর চেয়েও কম স্ট্রাইকরেট টি-টোয়েন্টি ক্রিকেটে মিঠুনের চরম হতাশাজনক পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি।
এত ম্যাচ খেলার পরও এখনও কোনো সেঞ্চুরির দেখা পাননি মিঠুন। ৮০ পার করা কোনো ইনিংসও নেই পুরো ক্যারিয়ারে। মিথুনের ব্যাটিং অ্যাপ্রোচ, শট সিলেকশন, স্ট্রাইকরেট সবকিছুই গড়পড়তা মানের। টেকনিক্যালি খুব সলিড ব্যাটসম্যান- এমনটি বলারও সুযোগ নেই। মিঠুন নিজের পছন্দমত ব্যাটিং পজিশনেই সুযোগ পেয়ে গেছেন নিয়মিত। বেশিরভাগ ম্যাচে ৫ নম্বরেই খেলতে দেখা গেছে। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচেই খেলেছেন। 